on similar day high-rise collapse Delhi municipal company discover to demolish adjoining constructing

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


রবিবার দিল্লিতে বহুতল বিপর্যয়ে মর্মান্তিক দুর্ঘটনা। ছ’তলা ওই ভবন ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার দিনই দিল্লি পুরসভা নোটিস ধরায় পাশের বিল্ডিংয়ে। ৩ দিনের মধ্যে ‘বিপজ্জনক’ বহুতল ভাঙতে হবে বলে নির্দেশ দেওয়া হয়।

দিল্লি পুরসভার বিজ্ঞপ্তিতে ভেঙে পড়ার বিল্ডিংয়ের ভবনটিকে ‘জরাজীর্ণ ও বিপজ্জনক’ উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ওই বিল্ডিংয়ে বসবাসকারী ও ওই বিল্ডিংয়ের পাশ থেকে যাতায়াত করাও পথচারীদের জন্যও ঝুঁকিপূর্ণ বলে জানানো হয়েছে। ‘হোস্টেল ডেজ’ নামের ওই পেইং গেস্ট আবাসনটি ধসে পড়ার মর্মান্তিক ঘটনার আগে নাকি পরে এই নোটিস জারি করা হয়েছিল। তা জানা যায়নি।

আরও পড়ুন:

দিল্লি পুরসভার নোটিসে বাড়ির মালিককে নির্দেশ দেওয়া হয়েছে যে, আদেশনামা হাতে পাওয়ার তিন দিনের মধ্যেই ভবনটি ভেঙে ফেলতে হবে। নোটিসে আরও বলা হয় যে, নির্দেশ পালন না করা হলে পুরসভা কর্তৃপক্ষ নিজেরাই ভবনটি গুঁড়িয়ে ফেলবে এবং কার জন্য প্রয়োজনীয় খরচ মালিকের কাছ থেকে বকেয়া কর হিসেবে আদায় করা হবে বলে জানানো হয়েছে পুরসভার তরফে।

রবিবার দুপুর দেড়টার দিকে বেসমেন্টে মেরামতির কাজ চলাকালীন পাঁচতলা বিল্ডিং ধসে পড়ে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে অবস্থিত এই বিল্ডিংয়ের ধ্বংসস্তূপে চাপা পড়ে ছয়জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপ থেকে ১১ জনকে উদ্ধার করা হয়েছে এখনও পর্যন্ত। এই ঘটনার পরেই পুর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দিল্লিতে চারতলার চেয়ে উঁচু সমস্ত ধরনের অবৈধ নির্মাণ জরুরি ভিত্তিতে ‘সিল’ করা হবে। দিল্লি পুরসভার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চারতলার চেয়ে উঁচু সমস্ত অবৈধ নির্মাণ দ্রুত সিল করা হবে। সেই সঙ্গে যে সমস্ত আধিকারিকরা এই অবৈধ নির্মাণের সঙ্গে যুক্ত বা অনুমোদন দিয়েছেন, তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের বরখাস্তও করা হতে পারে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *