Daribhit Case | দাড়িভিট কাণ্ডের দীর্ঘ প্রতীক্ষিত বিচার? মৃতদের মায়ের আর্জি নিয়ে তৎপর মন্ত্রী বিরাজ বিশ্বাস

Daribhit Case | দাড়িভিট কাণ্ডের দীর্ঘ প্রতীক্ষিত বিচার? মৃতদের মায়ের আর্জি নিয়ে তৎপর মন্ত্রী বিরাজ বিশ্বাস

শিক্ষা
Spread the love


দাড়িভিট: মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচারের আর্জি জানাতে চান দাড়িভিটে (Daribhit Case) ছাত্র আন্দোলনে নিহত রাজেশ সরকার ও তাপস বর্মনের মা। মঙ্গলবার দাড়িভিটে গিয়ে রাজেশ ও তাপসের পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের আইন ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস। সেখানেই রাজেশের মা ঝর্ণা সরকার ও তাপসের মা মঞ্জু বর্মন প্রতিমন্ত্রীর কাছে এই আর্জি জানান। দাড়িভিট কাণ্ডের বিচারের আশ্বাস দিয়েছেন বিরাজ। এদিকে, দীর্ঘদিন পর বিরাজকে চোখের সামনে দেখে তাঁকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন দুই সন্তানহারা মা।

আজও দাড়িভিট দোলনচা নদীর তীরে সমাহিত আছে রাজেশ ও তাপসের দেহ। এদিন সেখানে গিয়ে রাজেশ ও তাপসের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিরাজ। সেখানে রাজেশ ও তাপসের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

রাজ্যের আইন ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস বলেছেন, ‘শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) কথা দিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় এলে প্রথম দিকেই রাজেশ এবং তাপসের বিচার হবে। সেই মোতাবেক ওই দুই ছাত্রের মৃত্যুর পেছনে যেসব কেউটেগুলোর হাত রয়েছে, তাঁদের গর্ত থেকে বের করার প্রসেস শুরু হয়ে গিয়েছে। এক মাসের মধ্যেই রেজাল্ট চলে আসবে। তবে রাজেশ এবং তাপসের মা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন জানিয়েছেন। আমি তাঁদের আবেদন মুখ্যমন্ত্রী কাছে পৌঁছে দেব।’

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর দাড়িভিটে আন্দোলন চলাকালীন গুলিতে নিহত হয় দুই প্রাক্তন ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মন। গত মাসের ১৬ জুন ইসলামপুরের ট্রাকস্ট্যান্ডে জনকল্যাণ শিবিরে এসেছিলেন প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস। সেখানেই ২০১৮ সালের দাড়িভিট কাণ্ডে জড়িতদের কেউটে বলে আখ্যা দিয়েছিলেন তিনি। পাশাপাশি নিহত রাজেশ ও তাপসের পরিবারের সঙ্গে খুব শীঘ্রই দেখা করার কথা বলেছিলেন। সেই সেই মোতাবেকই এদিন ওই দুই পরিবারের সঙ্গে দেখা করেন প্রতিমন্ত্রী।

দাড়িভিট কণ্ডে নিহত তাপস বর্মনের মা মঞ্জু বর্মনের কথায়, ‘বিরাজ আমার ছেলের মৃত্যুর বিচারের জন্য সামনের সারিতে থেকে আন্দোলন করেছেন। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন, আমার ছেলের মৃত্যুর বিচার হবে। আমি তাঁর ওপর ভরসা করি। তাঁর কাছে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ছেলের বিচারের বিষয় নিয়ে দেখা করার আবেদন জানিয়েছি। এবার বিজেপি সরকার এসেছে। এবার বিচার পাব।’ একইভাবে রাজেশের মা ঝর্ণা সরকারও বিরাজের প্রতি আস্থা রাখছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *