Rajkummar Rao get trolled, Netizen calls misfit as Dada Sourav Ganguly

Rajkummar Rao get trolled, Netizen calls misfit as Dada Sourav Ganguly

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে অবশেষে অপেক্ষার অবসান। ‘প্রিন্স অফ ক্যালকাটা’র বহু প্রতীক্ষিত বায়োপিকের ফার্স্ট লুক প্রকাশ্যে নিয়ে এসেছেন নির্মাতারা। যেখানে লর্ডসের ব্যালকনিতে জার্সি হাতে ‘দাদাগিরি’ করতে দেখা যাচ্ছে রাজকুমার রাওকে। তবে ‘দাদা’র পয়লা ঝলক সুখস্মৃতি ফেরালেও অনুরাগীমহল কিন্তু মোটেই সন্তুষ্ট নয়। অতঃপর রাজকুমারের লুক-পোস্টার আতশকাচে রেখে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ! তাঁদের কথায়, সৌরভের চরিত্রে একেবারে বেমানান রাজকুমার রাও।

ন্যাটওয়েস্ট ট্রফি জেতার পর লর্ডসের ব্যালকনিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি ওড়ানোর দৃশ্য আজও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল। ‘দাদা: দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’র পয়লা ঝলকে সেই স্মৃতিই উসকে দিয়েছেন নির্মাতারা। ছবির প্রথম পোস্টারে দেখা যাচ্ছে রাজকুমার রাও লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে। হাতে জার্সি। ভঙ্গিতে সেই আড়াই দশক পুরনো মেজাজ! সৌরভ নিজে যদিও রাজকুমারের লুক দেখে প্রশংসায় পঞ্চমুখ। এমনকী ‘দাদা’র পোস্টার, ফার্স্ট লুক দেখে এও বলেছেন যে, ‘জন্মদিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ উপহার’, তবে মহারাজের চরিত্রে রাজকুমারকে একেবারেই বেমানান ঠেকেছে দর্শক-অনুরাগীমহলের একাংশের। সেই প্রেক্ষিতেই পোস্টার উন্মোচনের পর থেকে বলিউড অভিনেতা তো বটেই, এমনকী সমালোচনার মুখে পড়তে হচ্ছে নির্মাতাদেরও। একাংশ তো এহেন পোস্টারে কৃত্তিম বুদ্ধিমত্তার কারসাজিও টের পেয়েছেন!

আরও পড়ুন:

‘২০০২ সালে লর্ডস-এর ব্যালকনিতে দাঁড়িয়ে সৌরভ যে ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছিলেন, সেই ছবিতেই ‘সুপারইম্পোজ’ করে রাজকুমার রাওয়ের মুখ বসানো হয়েছে!’ কারও বা বিদ্রুপ, ‘এর চেয়ে চ্যাটজিপিটি আরও ভালো কাজ করত।’

Rajkummar Rao starts Sourav Ganguly's biopic shooting in Kolkata
 সৌরভের বায়োপিকের ফার্স্ট লুকে চূড়ান্ত ট্রোলড রাজকুমার!

কারও দাবি, ‘ফার্স্ট লুক দেখে মনে হচ্ছে পুরোটাই এআই দিয়ে তৈরি।’ কেউ বা বললেন, ‘রাজকুমার নিঃসন্দেহে ভালো অভিনেতা কিন্তু এখানে ওঁকে একেবারেই বেমানান মনে হচ্ছে। কাস্টিং ডিরেক্টরের উচিত ছিল চরিত্র নির্বাচনের সময়ে সূক্ষ্ম বিষয়গুলিকে পর্যালোচনা করা।’ একাংশ তো আরও একধাপ এগিয়ে দাবি করলেন, ‘২০০২ সালে লর্ডস-এর ব্যালকনিতে দাঁড়িয়ে সৌরভ যে ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছিলেন, সেই ছবিতেই ‘সুপারইম্পোজ’ করে রাজকুমার রাওয়ের মুখ বসানো হয়েছে!’ কারও বা বিদ্রুপ, ‘এর চেয়ে চ্যাটজিপিটি আরও ভালো কাজ করত।’ সৌরভের এক ভক্ত তো বলেই বসলেন, দাদার ভক্ত হিসেবে বলছি, বায়োপিকের জন্য একেবারে নিকৃষ্টমানের ফার্স্ট লুক। এর থেকে ফ্যানপেজগুলিও ভালো পোস্টার বানাতে বেশি পরিশ্রম করে।’ এহেন নানাবিধ মন্তব্য ছেয়ে গিয়েছে নেটভুবনে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *