Dakshin Dinajpur | অকাল বৃষ্টিতে ধান-সবজি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা, চিন্তায় দক্ষিণ দিনাজপুরের কৃষকরা

Dakshin Dinajpur | অকাল বৃষ্টিতে ধান-সবজি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা, চিন্তায় দক্ষিণ দিনাজপুরের কৃষকরা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


পতিরাম: অকাল বৃষ্টিতে দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলাজুড়ে ধান (Paddy) ও সবজি (Greens) চাষে দেখা দিয়েছে ব্যাপক ক্ষতির আশঙ্কা। এই সময় মাঠে আমন ধান প্রায় পাকার মতো অবস্থায় পৌঁছেছে। এদিকে, ঝোড়ো হাওয়া ও লাগাতার বৃষ্টিতে তা নেতিয়ে পড়েছে। ফলে মাঠে জল জমে শিষ পচে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। জেলাজুড়ে প্রায় পৌনে দু’লক্ষ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়। কৃষকদের দাবি অনুযায়ী, যার মধ্যে অন্তত ৩০ শতাংশ ফসল ক্ষতিগ্রস্ত। কুমারগঞ্জ, পতিরাম সহ কুশমুণ্ডি, হিলি, তপন ও বালুরঘাটের বহু গ্রামে ধানগাছ পড়ে যাওয়ার খবর মিলেছে।

পেশায় কৃষক রমেশ সরকার বলেন, ‘দু’দিনের এই বৃষ্টিতে ধানের প্রচুর ক্ষতি হয়েছে। জমিতে জল বের করার উপায় নেই। আরও এক-দু’দিন এমন চললে আরও ক্ষতি হবে।’ তবে জেলা কৃষি দপ্তরের দাবি, ক্ষতির পরিমাণ এখনও সীমিত। জেলা কৃষি অধিকর্তা অমিত চট্টোপাধ্যায় এপ্রসঙ্গে বলেন, ‘বর্তমানে সর্বাধিক দুই থেকে তিন শতাংশ ধানখেত ক্ষতিগ্রস্ত। তবে টানা ভারী বৃষ্টি চললে ক্ষতির পরিমাণ বাড়বে।’

বৃষ্টির জেরে সবজি চাষেও ক্ষতির প্রভাব পড়েছে প্রায় ১০ শতাংশ পর্যন্ত। জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক রাজীব দাস বলেন, ‘গরমের সবজি প্রায় শেষ, শীতের সবজি শুরু হয়েছে। আপাতত ক্ষতি সীমিত হলেও ভারী বৃষ্টি চললে ক্ষতি বাড়বে।’

এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দু’দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। যদিও তা মুষলধারে নয়। কৃষি বিজ্ঞানী ডঃ শিবানন্দ সিনহা পরামর্শ দিয়েছেন, যাতে জমিতে জমে থাকা জল দ্রুত বের করে দেওয়া হয়। পাশাপাশি সবজির চারা যেন সাদা প্লাস্টিকের কভার দিয়ে ঢেকে রাখা হয়। বিশেষ করে আলু, লংকা, বেগুন, টমেটো ও কপি চাষিদের এখনই সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *