Cristiano Ronaldo | সব জল্পনার অবসান! দীর্ঘদিনের সঙ্গী জর্জিনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন রোনাল্ডো

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে (Wedding ceremony Information) আবদ্ধ হলেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এবং তাঁর দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ (Georgina Rodriguez)। গত ১১ অগাস্ট পর্তুগালের (Portugal) ক্যাসকাইসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমেই বিয়ে সেরেছেন এই তারকা দম্পতি। এই অনুষ্ঠানে তাঁদের পাঁচ সন্তানই উপস্থিত ছিল। নিজেদের বিয়ের আংটির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন রোনাল্ডো ও জর্জিনা।

বিয়ের ঠিক কয়েকদিন আগেই এক মজার ভুলের কারণে রটে গিয়েছিল তাঁদের বিয়ের খবর। এমনকি রোনাল্ডোর জন্মস্থান মাদেইরার একটি ক্যাথিড্রালের সামনে শত শত ভক্ত ভিড় জমিয়েছিলেন রোনাল্ডো-জর্জিনাকে দেখার আশায়। তবে সেখানে উপস্থিত সাধারণ এক কনেকে দেখে ভুল ভাঙে সবার। এই পুরো ঘটনার পর অবশেষে সত্যিই সোশ্যাল মিডিয়ায় আংটির ছবি দিয়ে বিয়ের আনুষ্ঠানিক বার্তা দিলেন এই যুগল।

২০১৬ সালে একটি গুচির শোরুমে কাজের সূত্রে প্রথম দেখা হয়েছিল রোনাল্ডো ও জর্জিনার। ২০১৭ সালের জানুয়ারিতে ফিফা ট্রফি প্রদান অনুষ্ঠানে প্রথম একসঙ্গে প্রকাশ্যে আসেন তাঁরা। পরবর্তীতে জর্জিনার ওপর তৈরি নেটফ্লিক্স সিরিজ ‘আই অ্যাম জর্জিনা’-তে রোনাল্ডো স্বীকার করেছিলেন, প্রথমে এতটা গভীরভাবে প্রেমে পড়ার কথা তিনি ভাবেননি, তবে সময়ের সঙ্গে সঙ্গে জর্জিনাকেই জীবনের সেরা সঙ্গী হিসেবে উপলব্ধি করেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১১ অগাস্ট বাগদানের ঘোষণা করেছিলেন রোনাল্ডো ও জর্জিনা। ঠিক তার এক বছর পরই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তাঁরা। আলানা ও বেলা নামের দুই কন্যাসন্তান সহ রোনাল্ডোর আগের তিন সন্তান ক্রিশ্চিয়ানো জুনিয়র এবং যমজ ভাই-বোন ইভা ও মাতেওকে নিয়ে এখন তাঁদের সুখী পরিবার। বছরের পর বছর ধরে চলা গুঞ্জনের ইতি টেনে অবশেষে দাম্পত্য জীবন শুরু করলেন বিশ্বের অন্যতম জনপ্রিয় এই জুটি।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *