কোচবিহার: দীর্ঘদিন ধরে গা-ঢাকা দিয়ে থাকার পর অবশেষে কোচবিহারের (Cooch Behar) দিনহাটা শহরের বাড়ি থেকে গ্রেপ্তার হলেন গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের বিতর্কিত তৃণমূল নেতা আজিজার রহমান। তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহর ঘনিষ্ঠ হিসেবে রাজনৈতিক মহলে পরিচিত। রবিবার রাতে সাহেবগঞ্জ থানার নয়ারহাট তদন্ত কেন্দ্রের পুলিশ তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
সোমবার ধৃত আজিজার রহমানকে দিনহাটা (Dinhata) মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ছিনতাই, অবৈধ জমায়েত এবং সাম্প্রদায়িক উস্কানি দেওয়া সহ একাধিক গুরুতর ও পুরনো অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর পুলিশের জালে ধরা পড়েন এই প্রভাবশালী নেতা। মামলার শুনানি শেষে আদালতের বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন।
The submit Cooch Behar | দিনহাটায় উদয়ন গুহ ঘনিষ্ঠ তৃণমূল নেতা গ্রেপ্তার, ১৪ দিনের জেল হেপাজত appeared first on Uttarbanga Sambad.
