মাত্র ১৫ বছর বয়স। কিন্তু এই বয়সেই যে বৈভব সূর্যবংশী তাবড় বোলারদের মধ্যে ভয় ধরিয়ে দিয়েছে, তা ফের প্রমাণিত হল। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রান পায়নি রাজস্থান রয়্যালসের ক্রিকেটার। ২ বলেই আউট হয় সে। আর তারপর দিল্লির বোলার কাইল জেমিসন যেরকম ‘বন্য’ উল্লাস প্রকাশ করলেন, তা দেখে স্পষ্ট বৈভবকে নিয়ে যথেষ্ট চাপে ছিলেন। যদিও জেমিসনের অতি আগ্রাসী আচরণের সমালোচনা করছেন নেটিজেনরা।
এই বিষয়ে আরও খবর
চোট সারিয়ে এই ম্যাচেই দিল্লির দলে ফিরেছেন মিচেল স্টার্ক। তাঁর সঙ্গে বৈভবের দ্বৈরথ নিয়ে প্রত্যাশার পারদ তুঙ্গে ছিল ক্রিকেটভক্তদের। সেই লড়াই হয়নি। প্রথম ওভারে ছক্কা হজম করেও যশস্বী জয়সওয়ালকে আউট করেন অজি পেসার। সেই ওভারে আর ব্যাট করার সুযোগ হয়নি বৈভবের। ফলে স্টার্কের বলের মুখোমুখি হয়নি রাজস্থানের তরুণ তুর্কি।
পরের ওভারে বল করতে আসেন কাইল জেমিসন। ধ্রুব জুরেল এক রান নেওয়ায় ব্যাট করতে আসে বৈভব। চতুর্থ বলে বাউন্ডারি হাঁকায় সে। যেন আরেকটা ঝড়ের অপেক্ষা ছিল। কিন্তু কিউয়ি পেসার এরপর যে বলটা করেন, তাতে আউট হওয়াই ছিল স্বাভাবিক ব্যাপার। বৈভব ব্যাট উঁচিয়ে তৈরি ছিল। সেখানে মারাত্মক ইয়র্কার করেন জেমিসন। বৈভবের ব্যাট ও পায়ের মাঝে এতটাই ফাঁক ছিল যে ব্যাট নামানোর আগেই উইকেট ছিটকে দেয়।
তারপর শুরু হয় দিল্লির বোলারের উল্লাস। বৈভবের সামনে এসে অকারণে চিৎকার করতে থাকেন। তারপর প্রায় মুখের কাছে এসে হাততালি দেন। যা একেবারেই ভালোভাবে নেননি নেটিজেনরা। অনেকের মতে, ১৫ বছরেই বৈভব বিপক্ষের মনে এত ভয় ধরিয়ে দিয়েছে যে, তাকে আউট করে এত খুশি বিদেশি পেসার। কেউ কেউ আবার বলছেন, ১৭ মে ফের রাজস্থান-দিল্লি মোকাবিলা। সেখানে বৈভব এর বদলা নেবে। এদিন মাত্র ৪ রান করে মনখারাপ নিয়ে ফিরেছে বৈভব। ১৭ মে কী হয়, সেটাই দেখার।
– Have a look at Kyle Jamieson’s celebration. 😱
– Have a look at Karun Nair’s response. 🥵
– Have a look at Vaibhav Suryavanshi’s unhappy face. 😓Save the date: seventeenth Could, Kyle Jamieson bro! 📅
Vaibhav goes to repeat what he did with Praful Hinge. 🤫🔥
pic.twitter.com/ZqgGb63gQU— AK 45 (@ImRo45_Club) May 1, 2026
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
