সদ্য রণবীর কাপুর, আলিয়া ভাট, ভিকি কৌশলকে নিয়ে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর ফার্স্ট লুক পোস্টারে উন্মাদনার পারদ চড়িয়েছেন। এর মাঝেই সঞ্জয় লীলা বনশালির পরবর্তী সিনেমা নিয়ে মায়ানগরীর সেলেবপাড়ায় ফিসফাস! কেন? কানাঘুষো, একসময়ে সলমন খানকে নিয়ে যে সিনেপরিকল্পনা বাস্তবায়নের স্বপ্ন দেখেছিলেন বনশালি, এমনকী শাহরুখ খানকেও প্রস্তাব দিয়েছিলেন, সেই প্ল্যান বানচাল হওয়ায় এবার নাকি ‘বন্ধু’ আলিয়া ভাটেই ভরসা রেখেছেন পরিচালক। যে গুঞ্জনের পালে হাওয়া লাগতেই সেলেবপাড়া বলছে ‘ইনশাআল্লাহ’!
২০১৯ সালে সলমনকে নিয়ে ‘ইনশাআল্লাহ’ তৈরির পরিকল্পনা করেছিলেন বনশালি। তবে পরবর্তীতে শোনা যায়, সৃজনশীল মতপার্থক্যের কারণে পরিচালকের সঙ্গে বিরোধ বাঁধে ভাইজানের। এরপরই সেই মেগাবাজেট প্রজেক্ট থেকে সরে দাঁড়ান সলমন খান।
আরও পড়ুন:

সূত্রের খবর, সলমনের সঙ্গে শুটের পরিকল্পনা করেও বিশ বাঁও জলে যাওয়া ‘ইনশাআল্লাহ’কে নাকি এবার বড়পর্দায় নিয়ে আসতে চলেছেন বনশালি। আর সেই মেগাবাজেট সিনেমাতেই নায়িকা হিসেবে আলিয়া ভাটকে চাইছেন পরিচালক-প্রযোজক। ‘মস্তানি’ দীপিকা পর্ব অতীত করে ‘গাঙ্গুবাঈ’ আলিয়া যে বিগত কয়েক বছর ধরেই সঞ্জয় লীলা বনশালির ‘চোখের মণি’, সেটা সকলেরই জানা। ২০১৯ সালে সলমনকে নিয়ে ‘ইনশাআল্লাহ’ তৈরির পরিকল্পনা করেছিলেন বনশালি। তবে পরবর্তীতে শোনা যায়, সৃজনশীল মতপার্থক্যের কারণে পরিচালকের সঙ্গে বিরোধ বাঁধে ভাইজানের। এরপরই সেই মেগাবাজেট প্রজেক্ট থেকে সরে দাঁড়ান সলমন খান। পরবর্তীতে শাহরুখকেও নাকি প্রস্তাব দিয়েছিলেন বনশালি। তবে অজ্ঞাত কোনও কারণে সেকাজ এগোয়নি। এবার খবর, ‘লাভ অ্যান্ড ওয়ার’ মুক্তির পর রোম্যান্টিক ঘরানার এই সিনেমার কাজে হাত দিতে চলেছেন বনশালি এবং আলিয়া ভাট। তবে এবার ‘কাহানি মে টুইস্ট’! কীরকম?
শোনা যাচ্ছে, ‘ইনশাআল্লাহ’ ছবির গল্পকে একেবারে নতুন আঙ্গিকে সাজাচ্ছেন পরিচালক। চিত্রনাট্যকে সময়োপযোগী করে তুলতে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছেন তিনি।

বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, ‘ইনশাআল্লাহ’ ছবির গল্পকে একেবারে নতুন আঙ্গিকে সাজাচ্ছেন পরিচালক। চিত্রনাট্যকে সময়োপযোগী করে তুলতে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছেন তিনি। শুধু তাই নয়, কাস্টিং নিয়ে খানিক ভিন্নভাবেই ভাবছেন এবার বনশালি। সূত্রের খবর, পরিচালক আগে চিত্রনাট্যের চূড়ান্ত খসড়া তৈরি করবেন, তারপরই আলিয়া ভাটের বিপরীতে মুখ্য অভিনেতাকে নির্বাচন করা হবে। এবার সলমন কিংবা শাহরুখ খানের পরিবর্তে রণবীর কাপুরের নাম শোনা যাচ্ছে। সদ্য তারকা দম্পতিকে নিয়ে ‘লাভ অ্যান্ড ওয়ার’ করেছেন। এবার কি তবে ‘ইনশাআল্লাহ’র ক্ষেত্রেও রণবীর-আলিয়াকেই এগিয়ে রাখছেন পরিচালক? ঘনিষ্ঠ সূত্র বলছে, গল্পের প্রয়োজনে একজন কম বয়সি অভিনেতাকেও বেছে নেওয়া হতে পারে। তবে বনশালি নাকি এবার ২০১৯ সালের সিনে-স্বপ্নকে বাস্তবায়িত করতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন। কবে, কখন আনুষ্ঠানিক ঘোষণা হবে? সেসব উত্তর আপাতত সময়ের গর্ভেই লুকিয়ে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
