CM Suvendu Adhikari | বাগেশ্বর বাবার অপমান বরদাস্ত নয়! থানার সামনে ছবি পোড়ানোয় গ্রেপ্তারির নির্দেশ শুভেন্দুর  

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দুর্গাপুজোয় আমিষ ভোজন নিয়ে মধ্যপ্রদেশের ধীরেন্দ্র শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবার বিতর্কিত মন্তব্যকে ঘিরে তোলপাড় রাজ্য (Bageshwar Baba controversy)। এনিয়ে ভবানীপুর থানার (Bhowanipur police station) সামনে ওই ধর্মগুরুর ছবি ও কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়েছে। আর এবার বিধানসভায় এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পুলিশ কমিশনারকে কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রীর সাফ নির্দেশ, ভবানীপুর থানার সামনে যাঁরা ছবি পুড়িয়েছেন, তাঁদের প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে (Calls for Arrest)।

সম্প্রতি পশ্চিমবঙ্গে এসে দুর্গাপুজোয় আমিষ গ্রহণকারীদের ‘পাখণ্ডী’ বা ভণ্ড বলে মন্তব্য করেন বাগেশ্বর বাবা। যা নিয়ে রাজ্যজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং ভবানীপুর থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়। এমনকি থানা চত্বরে পোড়ানো হয় ধর্মগুরুর ছবি। এই ঘটনায় সুর চড়িয়ে বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু সাফ জানান, এরাজ্যে কোনও ধর্মগুরুর অপমান বরদাস্ত করা হবে না। ভবানীপুরের থানার সামনে যাঁরা ছবি পুড়িয়েছেন, তাঁদের প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য তিনি সরাসরি সিপি-কে নির্দেশ দিয়েছেন।

এদিকে বাগেশ্বর বাবার এই আমিষ-বিরোধিতা নিয়ে রাজনৈতিক মহলে জল কম ঘোলা হয়নি। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য থেকে শুরু করে সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষেরা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, বহিরাগত কোনও সাধুর পরামর্শে বাঙালি তার চিরাচরিত খাদ্যাভ্যাস বা সংস্কৃতি বদলাবে না। তবে খাদ্যাভ্যাসে সাধারণ মানুষের ইচ্ছাকেই প্রাধান্য দিলেও, ধর্মগুরুর ছবি পুড়িয়ে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনার বিরুদ্ধে এবার পুলিশি অ্যাকশনের কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *