CM Shuvendu Adhikari | জোড়া জয়ের পর নন্দীগ্রামে ইস্তফা শুভেন্দুর, বিধায়ক হিসেবে শপথ নিলেন ভবানীপুর থেকে

CM Shuvendu Adhikari | জোড়া জয়ের পর নন্দীগ্রামে ইস্তফা শুভেন্দুর, বিধায়ক হিসেবে শপথ নিলেন ভবানীপুর থেকে

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে (WB Meeting Election End result 2026) দুই কেন্দ্র থেকে জয়লাভের পর অবশেষে ভবানীপুরকেই (Bhawanipur) বেছে নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Shuvendu Adhikari)। বুধবার ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন তিনি। নিয়ম অনুযায়ী, এদিনই তিনি তাঁর অপর কেন্দ্র নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। এদিন বিধানসভায় তাঁকে শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার তাপস রায়।

২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রাম (Nandigram) থেকে জয়ী হয়ে ইতিহাস গড়েছিলেন শুভেন্দু অধিকারী। ২০২৬-এর লড়াইয়ে তিনি নিজের গড় নন্দীগ্রামের পাশাপাশি চ্যালেঞ্জ নিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরেও। ফলাফল প্রকাশের পর দেখা যায়, নন্দীগ্রামে পবিত্র কর এবং ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়—উভয়কেই পরাজিত করে ‘জায়ান্ট কিলার’ হিসেবে উঠে এসেছেন তিনি। তবে কোন আসনটি তিনি রাখবেন, তা নিয়ে জল্পনা ছিল। সম্প্রতি নন্দীগ্রামের বিজয় সমাবেশে গিয়ে শুভেন্দু জানিয়েছিলেন, কেন্দ্রীয় নেতৃত্বই স্থির করবেন তাঁর কর্মক্ষেত্র। শেষ পর্যন্ত ভবানীপুরেই থাকার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু অধিকারীর পাশাপাশি এদিন নজর কেড়েছেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর। রেজিনগর ও নওদা—দুই কেন্দ্র থেকেই জয়ী হওয়ায় তাঁকেও একটি পদ ছাড়তে হচ্ছে। এদিন থেকে বিধানসভায় শুরু হয়েছে নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। দু’দিন ব্যাপী এই কর্মসূচির প্রথম দিনে উত্তরবঙ্গের ৯টি জেলা সহ নদিয়া ও উত্তর ২৪ পরগনার জনপ্রতিনিধিরা শপথ নিলেন। প্রশাসনিক রদবদলের এই আবহে মুখ্যমন্ত্রীর ভবানীপুরকে বেছে নেওয়া রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *