এবার মোবাইল নম্বর লুকিয়ে রেখেই করা যাবে রিচার্জ! গোপনীয়তা রক্ষায় ‘কবচ’ টেলিকম সংস্থার

এবার মোবাইল নম্বর লুকিয়ে রেখেই করা যাবে রিচার্জ! গোপনীয়তা রক্ষায় ‘কবচ’ টেলিকম সংস্থার

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


ফোন নম্বর অত্যন্ত গোপনীয় একটা জিনিস। তা নিয়ে অনৈতিক কাজও করেন অনেকে। মোবাইল নম্বরের সূত্র ধরে প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্বান্ত হওয়ার ঘটনাও নতুন নয়। সেই সমস্যা সমাধানে দারুণ এক উপায় নিয়ে হাজির ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ বিএসএনএল। এই সংস্থার গ্রাহকরা ফোন নম্বর প্রকাশ্যে না এনেই করতে পারবেন রিচার্জ। গোপনীয়তা রক্ষায় এটি যে একটি যুগান্তকারী বিষয়, তা বলাই বাহুল্য।

বিষয়টা ঠিক কী? কবচ নামে একটি ফিচার আনছে বিএসএল। যার মূল উদ্দেশ্য হল, আপনার মোবাইল নম্বর গোপন রাখা। এই ফিচারটি বিশেষ করে মহিলাদের কথা মাথায় রেখেই তৈরি। বিএসএনএল কবচের মাধ্যমে, ব্যবহারকারী তাঁর আসল নম্বরটি না দিয়েই প্রয়োজনে রিচার্জ করতে বা নম্বর শেয়ার করতে পারবেন। পরিবর্তে, একটি অস্থায়ী ভারচুয়াল নম্বর ব্যবহার করা যাবে। যা ব্যবহারকারীকে তাঁর ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে সাহায্য করবে।

আরও পড়ুন:

এই ফিচারটি নিঃসন্দেহে অত্যন্ত বুদ্ধিদীপ্ত। অনেকেই, বিশেষ করে মহিলারা, এখনও স্থানীয় দোকান থেকে বা তৃতীয় ব্যক্তির সাহায্যে ফোন রিচার্জ করেন। সাধারণত, এর জন্য আপনার আসল নম্বরটি দিতে হয়। যার জেরে নানারকম সমস্যায়ও পড়তে হয়। কবচ এক্ষেত্রে ঢাল হিসেবে কাজ করবে। ফলে আপনার পরিচয় গোপন থাকে।

 

কী এই বিএসএনএল কবচ?

১. এটি এমন একটি পরিষেবা যা আপনার মূল বিএসএনএল নম্বরের সঙ্গে একটি অস্থায়ী ১০-সংখ্যার মোবাইল নম্বর দেবে।

২. রিচার্জ করার সময় আসল নম্বরটি প্রকাশ করতে চান না, তখন কবচ নম্বরটি ব্যবহার করতে পারবেন।।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *