উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসি( Lionel Messi) দ্বিতীয়বারের জন্য ভারত সফরে এসেছেন। এনিয়ে ফুটবল প্রেমীদের উন্মাদনার শেষ ছিল না।
শনিবার কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনে (Yuva Bharati Sports activities Complicated) মেসি আসার পর যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তা মেনে নিতে পারছেন না ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া (Baichung Bhutia)।
জগদলপুরে বস্তার অলিম্পিক ২০২৫ অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে বিমানবন্দরে যুবভারতীর ঘটনা নিয়ে বাইচুং প্রশ্ন করা হলে তিনি বলেন, “মেসিকে দেখতে আশি হাজার ফুটবলপ্রেমী যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত ছিলেন। প্রত্যেকেই ভালোবাসার টান থেকেই মেসিকে দেখতে এসেছিলেন। কিন্তু ফুটবলপ্রেমীরা তাঁকে দেখতে পান নি। যা অত্যান্ত দুর্ভাগ্যজনক। তিনি আরও বললেন, এমন ঘটনায় দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এই ঘটনা থেকে আয়োজকরা যেন শিক্ষা নেন। যাতে ভবিষ্যতে আর এভাবে দেশের ভাবমূর্তি কলঙ্কিত না হয়। আমি মনে করি, মেসির এই সফর মহৎ উদ্দেশ্যেই আয়োজন করা হয়েছিল। কিন্তু সমস্ত কিছু পরিকল্পনা অনুযায়ী হয়নি। মেসির সফর নিয়ে আয়োজকরা প্রচন্ড চাপে ছিলেন।”
