উত্তরের সাহিত্যিক

উত্তরের সাহিত্যিক

শিক্ষা
Spread the love


অম্বরীশ ঘোষ

অম্বরীশ ঘোষ আদ্যোপান্ত একজন অক্ষরকর্মী। জন্ম আলিপুরদুয়ারে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। শিক্ষকতা করেন একটি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। শৈশব থেকেই সাহিত্যচর্চা শুরু, কলেজ জীবন থেকে শুরু লিটল ম্যাগাজিন সম্পাদনা। সম্পাদিত লিটল ম্যাগাজিন ‘এক পশলা বৃষ্টি’ আজ বাংলা ভাষাভাষী সকল স্থানে জনপ্রিয়। কবিতা, গল্প, প্রবন্ধ, শিশু সাহিত্য, লোকসংস্কৃতি-  সাহিত্যের নানান ক্ষেত্রেই লিখে  চলেছেন প্রতিনিয়ত। প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে তিনটি কাব্যগ্রন্থ, তিনটি লোকসংস্কৃতি কেন্দ্রিক প্রবন্ধ, তিনটি গল্প গ্রন্থ এবং একটি শিশু-কিশোর উপন্যাস। প্রকাশিতব্য বই আরও তিনটি। শিশু-কিশোর উপন্যাসটি ইতিমধ্যেই পাঠ্য হয়েছে একাধিক বেসরকারি বিদ্যালয়ে। ‘এক পশলা বৃষ্টি’ পত্রিকার একুশটি সংখ্যা এখনও পর্যন্ত প্রকাশিত হয়েছে। তার মধ্যে প্রান্তীয় উত্তরের বরেণ্য সংখ্যা, নিম্নবর্গের কণ্ঠস্বর সংখ্যা, কিন্নরদের কলমে বিশেষ সংখ্যা, দুই বাংলার সাক্ষাৎকার সংখ্যা, স্থান নাম সংখ্যা বিশেষভাবে জনপ্রিয় হয়েছে। ভারত বিচিত্রা, কবি সম্মেলন, আবার বিজল্প, হ্যালো টেস্টিং, গুহালিপি, মল্লার পদ্য, দাগ, প্রবাহ তিস্তা তোর্ষা, বিবর্তন, বকলম, দৃশ্যমুখ, বিনিদ্র প্রভৃতি অসংখ্য পত্রপত্রিকায় নিয়মিত লিখে চলেছেন। ঝুলিতে রয়েছে আজকাল সেরা পত্রিকা সম্মান, অভিজয়ন্তিকা সেরা পত্রিকা সম্মান, পদ্যবন্ধু সম্মান, বকলম সম্মাননা, কালীনী সম্মাননা, লক্ষ্মী নন্দী স্মৃতি সম্মান, নন্দন সম্মাননা, সৃজন সাহিত্য সম্মান সহ আরও অসংখ্য সম্মান ও পুরস্কার। তাঁর সাহিত্যের আড্ডাঘর আড্ডাপ্রেমীদের বিশেষ পছন্দের স্থান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *