Pores and skin Care | গরমে রূপচর্চা করুন ফলের খোসা দিয়েই! কীভাবে ব্যবহার করবেন? রইল উপায়…

Pores and skin Care | গরমে রূপচর্চা করুন ফলের খোসা দিয়েই! কীভাবে ব্যবহার করবেন? রইল উপায়…

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুস্থ থাকতে শাকসবজি এবং ফল খাওয়ার কোনও বিকল্প নেই। তবে খাওয়ার পাশাপাশি কিছু জিনিস যদি ত্বকেও মাখেন, তাহলেও মিলবে বাড়তি সুবিধা। রূপচর্চায় (Pores and skin Care) কোন ফল এবং সবজির খোসা কীভাবে ব্যবহার করতে পারবেন, তা জানুন।

কলার খোসা

শরীরে এনার্জি জোগাতে কলার ভূমিকা অনবদ্য। তবে কলার মতো এর ফলের খোসাও ত্বকের যত্নে অনবদ্য। কলার খোসা চটকে তার মধ্যে খানিকটা লেবুর রস মিশিয়ে নিতে পারেন। এক্সফোলিয়েটর হিসাবে কলার খোসা দারুণ কার্যকরী।

শসার খোসা

শসায় জলের পরিমাণ অনেক বেশি। এই ফল শরীরের জন্য যতটা উপকারী, ঠিক ততটাই ত্বকের জন্যেও ভালো। তবে শসার খোসাও কিন্তু রূপচর্চায় ব্যবহার করতে পারেন। শসার খোসা বেটে ত্বকে মেখে নিন। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। ত্বকে আর্দ্রতা জোগাবে এই প্যাক।

বেদানার খোসা

হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে এই ফল খেলে। তবে ফল খেয়ে খোসা ফেলে না দিয়ে ত্বকের মাখতে পারেন। ত্বকের অকাল বার্ধক্য ঠেকাতে বেদানার খোসা উপকারী। শুষ্ক ত্বকের ক্ষেত্রে বেদানার খোসা দারুণ কার্যকরী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *