Chinese language Apple Smuggling | সীমান্তে পুলিশের জালে ৮০ কার্টুন অবৈধ চাইনিজ আপেল; পাচারের অভিযোগে গ্রেপ্তার চালক

Chinese language Apple Smuggling | সীমান্তে পুলিশের জালে ৮০ কার্টুন অবৈধ চাইনিজ আপেল; পাচারের অভিযোগে গ্রেপ্তার চালক

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


কিশনগঞ্জ: ইন্দো-নেপাল সীমান্তে অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল পুলিশ। শুক্রবার রাতে কিশনগঞ্জের টেরাগছ থানার পুলিশের টহলদারি চলাকালীন বিপুল পরিমাণ চাইনিজ আপেলসহ একটি পিক-আপ ভ্যান বাজেয়াপ্ত করা হয়েছে (Chinese language Apple Smuggling)। এই ঘটনায় পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালককে।

টেরাগছ থানার আইসি ইজহার আলম জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ টেরাগছ বাজারের পেট্রোল পাম্পের সামনে ওই পিক-আপ ভ্যানটিতে তল্লাশি চালায়। সেখান থেকেই উদ্ধার হয় ৮০ কার্টুন চাইনিজ আপেল। প্রতিটি কার্টুনে প্রায় ২০ কেজি করে আপেল ছিল। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিও।

ধৃত চালক মহম্মদ শাহ আলমের বাড়ি বাহাদুরগঞ্জের বৈশা টোলি এলাকায়। পুলিশের প্রাথমিক জেরায় সে জানিয়েছে, সীমান্তের খনিয়াবাদ গ্রামের বাসিন্দা বৈদ্যনাথ সিংয়ের বাড়ি থেকে এই বিদেশী আপেলগুলি বোঝাই করা হয়েছিল। গন্তব্য ছিল বাহাদুরগঞ্জের এলআরপি চকের এক পাইকারি ব্যবসায়ীর গোদাম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার কিশনগঞ্জ আদালতের নির্দেশে ধৃতকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে কিশনগঞ্জ জেলে পাঠানো হয়েছে।

সীমান্তের খনিয়াবাদ থেকে এই আপেল এল কীভাবে এবং এর পিছনে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। এই অবৈধ পাচারের ঘটনায় আন্তর্জাতিক কোনো যোগসূত্র আছে কি না, সে বিষয়েও বিস্তারিত তদন্ত চলছে। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে পুলিশি সূত্রে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *