Amit Shah Siliguri Rally | ধরে ধরে অনুপ্রবেশকারী তাড়াবে বিজেপি! শিলিগুড়ির ময়দান থেকে মমতাকে চরম হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

Amit Shah Siliguri Rally | ধরে ধরে অনুপ্রবেশকারী তাড়াবে বিজেপি! শিলিগুড়ির ময়দান থেকে মমতাকে চরম হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


শিলিগুড়ি: উত্তরবঙ্গকে বঞ্চনার হাত থেকে মুক্তি দিতে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah Siliguri Rally)। শনিবার শিলিগুড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করে শা বলেন, “দিদির নজরে উত্তরবঙ্গ শুধু সোনার ডিম পাড়া মুরগি। এটা বেশিদিন চলবে না। এপ্রিলের শেষেই আপনার বিদায় ঘণ্টা বেজে যাবে।” উত্তরবঙ্গবাসীর জন্য এক বিশেষ প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, জনসংখ্যা ও আয়তন অনুযায়ী উত্তরবঙ্গের প্রাপ্য বাজেটের থেকে অন্তত এক টাকা হলেও বেশি বরাদ্দ করবে বিজেপি সরকার। উত্তরবঙ্গে একটি এইমসের প্রয়োজন।

শিলিগুড়ি ও উত্তরবঙ্গের কৌশলগত গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে শা স্মরণ করিয়ে দেন ‘চিকেন নেক’ করিডোরের কথা। তিনি বলেন, “শিলিগুড়ি উত্তর-পূর্বে যাওয়ার প্রধান পথ। কিছু দিন আগে দিল্লিতে বসে কয়েক জন স্লোগান তুলেছিল এই চিকেন নেক করিডোর বন্ধ করে দেওয়ার। কেন বন্ধ করবে? এটা কি কারও বাবার জমি? এটা ভারতের জমি, এখানে হাত লাগানোর ক্ষমতা কারও নেই।” তিনি আরও অভিযোগ করেন, যারা এই ষড়যন্ত্র করেছিল, ‘ইন্ডিয়া’ জোটের শরিকরা তাদের জেল থেকে ছাড়ানোর চেষ্টা করছে।

অনুপ্রবেশ রুখতে তৃণমূল সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে শাহের হুঁশিয়ারি, “আমি আজ কথা দিয়ে যাচ্ছি, শুধু অনুপ্রবেশ বন্ধই করব না, পশ্চিমবঙ্গ থেকে বেছে বেছে প্রত্যেক অনুপ্রবেশকারীকে ফেরত পাঠাব।” তাঁর দাবি, মমতাদি এসআইআর (SIR)-কে ভয় পাচ্ছেন কারণ এটি কার্যকর হলে অনুপ্রবেশকারীরা চিহ্নিত হয়ে যাবে এবং ভোটব্যাংকে টান পড়বে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *