New Delhi | ৩ জন শিশুর মধ্যে ১ জনের ফুসফুস ক্ষতিগ্রস্ত! দূষণের প্রতিবাদে দিল্লির রাস্তায় অভিভাবকেরা  

New Delhi | ৩ জন শিশুর মধ্যে ১ জনের ফুসফুস ক্ষতিগ্রস্ত! দূষণের প্রতিবাদে দিল্লির রাস্তায় অভিভাবকেরা  

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশের রাজধানী দিল্লিতে ক্রমবর্ধমান বায়ু দূষণের প্রতিবাদে রবিবার ইন্ডিয়া গেটে জড়ো হন অসংখ্য মানুষ।  বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন শহরের আম নাগরিক, শিশুদের অভিভাবক এবং পরিবেশ কর্মীরা। পরিষ্কার বাতাসের মৌলিক অধিকার সুনিশ্চিত করতে সরকারের দ্রুত হস্তক্ষেপের দাবিতে এদিন বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা।

বিক্ষোভে অংশ নেওয়া মানুষদের মধ্যে ছিলেন বহু মা, যারা ছোট ছোট শিশুদের সঙ্গে নিয়ে এসেছিলেন। পরিবেশবিদ ভাবনা খান্ডারি জানান, তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিলেন, কিন্তু তাঁদের সেই আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।

খান্ডারি উদ্বেগ প্রকাশ করে বলেন, “এখানে বহু অভিভাবক এসেছেন কারণ তাঁদের সন্তানেরা দূষণের শিকার। প্রতি তিনজনের মধ্যে একজন শিশুর ফুসফুস ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত। যারা পরিচ্ছন্ন বাতাসে বড় হচ্ছে, তাঁদের তুলনায় এই শিশুরা প্রায় ১০ বছর কম বাঁচবে।”

অভিষেক নামের অপর এক বিক্ষোভকারী ঘটনা প্রসঙ্গে সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকার নাগরিকদের পরিষ্কার বাতাসে শ্বাস নেওয়ার মতো মৌলিক অধিকারটুকুও দিতে ব্যর্থ হয়েছে। তিনি দাবি করেন, “একসময় প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের আমলে দিল্লি ‘সবুজ রাজধানী’ হিসেবে পরিচিত ছিল। আর আজ এটি বিশ্বের অন্যতম দূষিত শহরের মধ্যে স্থান পেয়েছে। রাজনীতিবিদরা একে অপরের উপর দোষ চাপাচ্ছেন, কিন্তু কেউ দায়িত্ব নিচ্ছেন না।”

অপরদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমতি ছাড়াই ইন্ডিয়া গেটে জমায়েত করার কারণে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। ডিসিপি (নয়াদিল্লি) দেবেশ কুমার মাহলা জানিয়েছেন, আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনও বাধা সৃষ্টি যাতে না হয়, সেই কারণে বিক্ষোভকারীদের একাংশকে আটক করা হয়েছে। এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, “যথাযথ পদ্ধতি অনুসরণ করে কেবল যন্তর মন্তরেই বিক্ষোভ দেখানোর অনুমতি চাওয়া যেতে পারে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *