‘১০ জন্মেও দাঁত ফোটাতে পারবে না’, ফলতায় পুনর্নির্বাচনে কমিশনকে তোপ অভিষেকের

‘১০ জন্মেও দাঁত ফোটাতে পারবে না’, ফলতায় পুনর্নির্বাচনে কমিশনকে তোপ অভিষেকের

ছাব্বিশের বঙ্গভোটে কার্যত নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটের দিন অর্থাৎ গত ২৯ এপ্রিল অশান্তি হওয়ায় সেখানকার ২৮৫ টি বুথে ফের ভোটগ্রহণের কথা জানিয়েছে। আগামী ২১ মে ফলতায় পুনর্নির্বাচন হবে। গণনা ও ফলপ্রকাশ ২৪ মে। আর কমিশনের এই সিদ্ধান্তের জন্য কড়া ভাষায় সমালোচনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার রাতে […]

আরও পড়ুন
দিঘার সৈকতে ভেসে এল ডলফিন, পর্যটকদের হাত থেকে উদ্ধার করে সমুদ্রে ফেরালেন নুলিয়ারা

দিঘার সৈকতে ভেসে এল ডলফিন, পর্যটকদের হাত থেকে উদ্ধার করে সমুদ্রে ফেরালেন নুলিয়ারা

লম্বা ছুটি থাকায় শনিবার দিঘায় পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো! সৈকতজুড়ে মানুষের কোলাহল। এর মধ্যেই দেখা মিলল জ্যান্ত ডলফিনের। দিঘা মোহনার একেবারে সমুদ্র সৈকতের কিনারায় চলে আসে ওই ডলফিনটি। আর তা দেখা মাত্র সৈকতে থাকা পর্যটকদের মধ্যেই হুড়োহুড়ি পড়ে যায়। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে ডলফিনটিকে হাতে তুলে কেউ ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন […]

আরও পড়ুন
বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে পাঠানো হল সাদা থান! গণনার আগে আতঙ্ক বসিরহাটে

বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে পাঠানো হল সাদা থান! গণনার আগে আতঙ্ক বসিরহাটে

বাংলায় ফিরে এল ফের সাদা থান পাঠানোর স্মৃতি! এবার বিজেপির পোলিং এজেন্টের বাড়ির সামনে মিলল সাদা থান! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকায়। বিজেপি কর্মী কঙ্কন বৈদ্যর বাড়িতে এই সাদা থান পাঠানো হয়েছে বলে অভিযোগ। তিনি এবার কালিতলা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কালিতলার ২৪৩ নম্বর বুথের বিজেপির নির্বাচনী এজেন্ট ছিলেন বলে খবর। […]

আরও পড়ুন
শহরবাসীর নিরাপত্তায় কড়া নজর, এবার কলকাতাজুড়ে বসবে সিসিটিভি!

শহরবাসীর নিরাপত্তায় কড়া নজর, এবার কলকাতাজুড়ে বসবে সিসিটিভি!

শহরের বাসিন্দাদের নিরাপত্তা জোরদার করতে অলিতে গলিতে বসবে সিসিটিভি। কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে তেমনই প্রস্তাব দিলেন শাসক দলের কাউন্সিলর। ১২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপক গঙ্গোপাধ্যায় বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, “পুরসভা জল সরবরাহ, স্বাস্থ্য পরিষেবা ও রাস্তা রক্ষণাবেক্ষণের মতো নাগরিক পরিষেবায় দক্ষতার সঙ্গে কাজ করছে। বর্তমান সময়ে নাগরিক নিরাপত্তা আরও শক্তিশালী করা জরুরি।” আধুনিক প্রযুক্তির […]

আরও পড়ুন
প্রকৃতির মাঝে অন্য আদালত! বুদ্ধ পূর্ণিমায় অযোধ্যা পাহাড়ে একদিনের কোর্ট

প্রকৃতির মাঝে অন্য আদালত! বুদ্ধ পূর্ণিমায় অযোধ্যা পাহাড়ে একদিনের কোর্ট

চার দেওয়াল ঘেরা আদালত নয়। প্রকৃতির মাঝে এ এক অন্য ‘কোর্ট’! কথাটা খানিকটা অদ্ভুত ঠেকছে না? কিন্তু এটাই যে সত্যি। বছরে একটা দিন এমন ‘আদালত’ বসে প্রকৃতির মাঝে। বুদ্ধ পূর্ণিমার দিন সেন্দ্রা উৎসবে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের সুতান টান্ডিতে। শুক্রবার সেই ছবির ব্যতিক্রম হল না ওই পাহাড়ে। সেন্দ্রা উৎসবে। যার আক্ষরিক নাম ‘ল’ বীর-বাইসি’। সাঁওতাল সমাজের […]

আরও পড়ুন
সংসারে শান্তির চাবিকাঠি আপনার হাতেই, শাশুড়িকে এই কথাগুলো ভুলেও বলবেন না

সংসারে শান্তির চাবিকাঠি আপনার হাতেই, শাশুড়িকে এই কথাগুলো ভুলেও বলবেন না

সংসারে শাশুড়ি আর বউমা যেন টম অ্যান্ড জেরি। কখনও দারুণ ভাব। আবার কখনও অম্ল-মধুর খুনসুটি। তবে এই টক-ঝাল-মিষ্টি সম্পর্কের সমীকরণটা বজায় রাখা কিন্তু বেশ কঠিন। একে অপরের প্রতি টান থাকলেও অনেক সময় বেফাঁস এক-আধটা কথা এই সুন্দর সম্পর্কে তিক্ততা এনে দেয় বইকি! তাই শাশুড়ির সঙ্গে সদ্ভাব বজায় রাখতে কিছু কথা স্রেফ মনের মধ্যেই রাখুন। এতে […]

আরও পড়ুন
‘অযথা হেনস্তা যেন না হয়’, প্রায় ৯ ঘণ্টা পর সিজিও থেকে বেরিয়ে বললেন সুজিত

‘অযথা হেনস্তা যেন না হয়’, প্রায় ৯ ঘণ্টা পর সিজিও থেকে বেরিয়ে বললেন সুজিত

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ। প্রায় ৯ ঘণ্টা পর সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরলেন সুজিত বসু। ইডি দপ্তর থেকে বেরনোর পর তিনি বলেন, “পুরনিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট জমা দিয়েছে ইডি। তাতে আমার নাম নেই। সাক্ষী হিসাবে ডেকে পাঠানো হয়। আমি এসেছি। তদন্তে সহযোগিতা করব। প্রয়োজনে ডাকলে আবার আসব। তবে অযথা হেনস্তা যেন না করা হয়।” […]

আরও পড়ুন
গয়ায় পিণ্ডদান করে ফেরার পথে অঘটন, সিঙ্গুরে মৃত্যু একই পরিবারের ৪ জনের

গয়ায় পিণ্ডদান করে ফেরার পথে অঘটন, সিঙ্গুরে মৃত্যু একই পরিবারের ৪ জনের

প্রিয়জনের আত্মার শান্তিকামনায় গয়ায় পিণ্ডদান করে ফেরার পথে বিপত্তি। ছোট লরি ও ডাম্পারের ধাক্কায় অঘটন। হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের চার সদস্যের। দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতর জখম হয়েছেন। তাঁরা বর্তমানে ওয়ালশ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডানকুনি এলাকা থেকে একটি পরিবার ও তাঁদের আত্মীয়স্বজন মিলে মোট ১০ জন সদস্য গয়ায় পিন্ডদান […]

আরও পড়ুন
রাজ্যে জিতবে তৃণমূলই! ‘স্বীকারোক্তি’ কংগ্রেসের পর্যবেক্ষক মীরের, প্রয়োজনে শাসকদলকে সমর্থনের ইঙ্গিত

রাজ্যে জিতবে তৃণমূলই! ‘স্বীকারোক্তি’ কংগ্রেসের পর্যবেক্ষক মীরের, প্রয়োজনে শাসকদলকে সমর্থনের ইঙ্গিত

সংগঠন দুর্বল। শুধু সাহসে ভর করে ২৯৪ আসনে একা প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত দিয়ে নেমেছিল দল। তাতে সব কেন্দ্রে দলের পতাকা দৃশ‌্যমান হলেও একটা বড় সংখ‌্যার বিধানসভার আসনে আড়াইশো বুথের মধ্যে ৫০ বুথেও এজেন্ট দেওয়া যায়নি। তার পরও রাজ্যে দলের ভোটের শতাংশ বাড়বে বলে আত্মবিশ্বাসের কথা জানাচ্ছে প্রদেশ কংগ্রেস। নির্বাচনের প্রথম দফাকেই মূলত পাখির চোখ ধরেছে […]

আরও পড়ুন
‘আমি পাশে নেই…’, রোহিতের ৩৯তম জন্মদিনে জন্মদিনে মজার পোস্ট যুবরাজের

‘আমি পাশে নেই…’, রোহিতের ৩৯তম জন্মদিনে জন্মদিনে মজার পোস্ট যুবরাজের

৩৯ বছরে পা দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। জন্মদিন উপলক্ষে অনুরাগীদের পাশাপাশি ক্রিকেট দুনিয়ার একাধিক তারকাও শুভেচ্ছা জানান বিশ্বজয়ী ভারত অধিনায়ককে। এর মধ্যে ছিলেন যুবরাজ সিং। তার পোস্ট নেটিজেনদের মন জয় করে নিয়েছে। ভারতীয় ক্রিকেটের দুই তারকার বন্ধুত্ব আবারও ধরা পড়ল সোশাল মিডিয়ায়। যুবরাজ সিং একটি মজার ভিডিও পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন […]

আরও পড়ুন
আনন্দভ্রমণে ভয়াবহ বিপর্যয়, মধ্যপ্রদেশে নর্মদার জলাধারে ডুবল প্রমোদতরী, মৃত কমপক্ষে ৬

আনন্দভ্রমণে ভয়াবহ বিপর্যয়, মধ্যপ্রদেশে নর্মদার জলাধারে ডুবল প্রমোদতরী, মৃত কমপক্ষে ৬

আনন্দময় ভ্রমণ ভয়াবহ বিপর্যয়ে পরিণত হল। মধ্যপ্রদেশে নর্মদার জলাধারে ডুবল প্রমোদতরী। এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জন পর্যটকের। ওই প্রমোদতরীতে ৩০ জন পর্যটক ছিলেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ১৫ জনকে জীবন অবস্থায় উদ্ধার করা গিয়েছে। পাশাপাশি জল থেকে তোলা হয়েছে ৬টি মৃতদেহ। বাকিদের সন্ধানে ডুবুরি নামানো হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই জানিয়েছে […]

আরও পড়ুন
গণনাকেন্দ্রের সংখ্যা আরও কমাল কমিশন, ২৯৪ আসনের জন্য বরাদ্দ ৭৭!

গণনাকেন্দ্রের সংখ্যা আরও কমাল কমিশন, ২৯৪ আসনের জন্য বরাদ্দ ৭৭!

সপ্তাহ দুয়েক আগেই গণনাকেন্দ্রের সংখ্যা ১০৮ থেকে কমিয়ে করা হয়েছিল ৮৭। এবার বাংলায় ভোট গণনাকেন্দ্রের সংখ্যা আরও কমিয়ে দিল নির্বাচন কমিশন। সিইও দপ্তর জানিয়েছে, বাংলায় ২৯৪ আসনের ভোট গণনা হবে ৭৭ টি কেন্দ্রে। কোন জেলায় কতগুলি গণনাকেন্দ্র, জেলা ধরে ধরে প্রত্যেকটির ঠিকানা সহ তালিকাও প্রকাশ করেছে কমিশন। এই বিষয়ে আরও খবর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে […]

আরও পড়ুন
বাংলায় পদ্ম ফুটলে কৃতিত্ব মোদি-শাহের, হারলে দায় কার? চর্চা শুরু বিজেপিরই অন্দরে

বাংলায় পদ্ম ফুটলে কৃতিত্ব মোদি-শাহের, হারলে দায় কার? চর্চা শুরু বিজেপিরই অন্দরে

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (WB Meeting Election 2026) প্রচারে বাংলায় কার্যত ‘ডেলি প্যাসেঞ্জারি’ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাত কাটিয়েছেন কলকাতাতেও। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো ঘাঁটি গেড়েছিলেন বাংলাতেই। এক সপ্তাহেরও বেশি সময় শহরে থেকে মাটি কামড়ে পড়ে ছিলেন মোদির ডেপুটি। বঙ্গে বিজেপি যদি জেতে তা হলে কৃতিত্ব নিয়ে যাবেন মোদি আর অমিত শাহ। আর বিজেপি […]

আরও পড়ুন
খরচ মেটাতে কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে নাচ, কটাক্ষের মুখে চাঁছাছোলা জবাব ‘আশিকি’ রাহুলের

খরচ মেটাতে কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে নাচ, কটাক্ষের মুখে চাঁছাছোলা জবাব ‘আশিকি’ রাহুলের

সিনেদুনিয়ায় আবির্ভাবের পর আচমকা ইন্ডাস্ট্রি থেকে গায়ের হয়ে যাওয়া শিল্পীদের সংখ্যা নেহাতই কম কিছু নয়। কেরিয়ারের শুরুতেই বক্স অফিস কাঁপানো ছবি উপহার দিয়েও অন্তরালে চলে যান! নয়ের দশকের ব্লকবাস্টার মুভি ‘আশিকি’র নায়ক তারই উজ্জ্বল দৃষ্টান্ত। তবুও সিনেপ্রেমীদের স্মৃতিতে অমলিন রাহুল রয়। সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর ডঃ বনিতা ঘাড়্গে দেশাইয়ের সঙ্গে রিল বানিয়ে তুমুল কটাক্ষের শিকার। সমাজমাধ্যমে […]

আরও পড়ুন
মৃত বোনের টাকা আদায়ে কঙ্কাল নিয়ে ব্যাঙ্কে, বিতর্কের মাঝে পাওনা মেটানোর দাবি ব্যাঙ্কের

মৃত বোনের টাকা আদায়ে কঙ্কাল নিয়ে ব্যাঙ্কে, বিতর্কের মাঝে পাওনা মেটানোর দাবি ব্যাঙ্কের

বোন মারা গিয়েছে। অথচ তাঁর ব্যাঙ্কে পড়ে রয়েছে ১৯ হাজার টাকা। সেই টাকা পেতে ব্যাঙ্কে হত্যে দিয়ে পড়ে থেকেও কাজ হয়নি। শেষে বোনের মৃত্যুর প্রমাণস্বরূপ তাঁর কঙ্কাল নিয়ে ব্যাঙ্কে হাজির হয়েছিলেন ভাই। এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। গোটা ঘটনায় এবার মুখ খুলল ব্যাঙ্ক। জানানো হয়, ‘ওই ব্যক্তির প্রাপ্য টাকা তাঁকে ফেরত দেওয়া হয়েছে।’ […]

আরও পড়ুন
তামিলভূমে কিংমেকার! ভোট ময়দানে ব্লকবাস্টার এন্ট্রি সুপারস্টার বিজয়ের, এক্সিট পোলে থলপতি ঝড়

তামিলভূমে কিংমেকার! ভোট ময়দানে ব্লকবাস্টার এন্ট্রি সুপারস্টার বিজয়ের, এক্সিট পোলে থলপতি ঝড়

প্রথমবার নেমেছেন ভোটের ময়দানে। আর অভিষেকেই ব্লকবাস্টার পারফরম্যান্স করতে চলেছেন থলপতি বিজয়! পাঁচটি বিধানসভার বুথফেরত সমীক্ষা প্রকাশ্যে এসেছে বুধবার বিকেলে। একাধিক এক্সিট পোলেই বলা হয়েছে, প্রথমবার ভোটে লড়ে তামিলনাড়ুতে খাতা খুলতে চলেছেন দক্ষিণী সুপারস্টার। একটা-দুটো নয়, অন্তত ১৮ থেকে ২০টি আসন জিততে পারে বিজয়ের দল টিভিকে। কোনও সমীক্ষায় দাবি করা হয়েছে, প্রায় একশোর কাছাকাছি আসন […]

আরও পড়ুন
তিন দশকের আন্দোলনে জের, গ্রামের প্রাথমিক স্কুলে এবার ভোটকেন্দ্র, খুশিতে ভোট বাসিন্দাদের

তিন দশকের আন্দোলনে জের, গ্রামের প্রাথমিক স্কুলে এবার ভোটকেন্দ্র, খুশিতে ভোট বাসিন্দাদের

প্রতি বার ভোটে প্রায় ৬ কিমি দূরে ভোট দিতে যেতে হত। প্রবল গরমে এলাকার মানুষজন অত দূর গিয়ে ভোটের লাইনে দাঁড়াতেন। পরে সেই ৬ কিমি পথ পাড়ি দিয়েই ফিরতে হত এলাকায়। প্রতি বারই গ্রামের মানুষের দাবি থাকত, এলাকাতেই ভোটকেন্দ্র হোক। গ্রামের মানুষজন এলাকাতেই ভোটের উৎসবে সামিল হবেন। কিন্তু সেই দাবি কোনওবারই পূরণ হত না। এই […]

আরও পড়ুন
‘আমিও তো ছোট’, ১৫ বছরের বৈভবের হাতে কমলা টুপি তুলে দিয়ে বলছেন ‘দাদা’ যশস্বী

‘আমিও তো ছোট’, ১৫ বছরের বৈভবের হাতে কমলা টুপি তুলে দিয়ে বলছেন ‘দাদা’ যশস্বী

পাঞ্জাব কিংসের দেওয়া ২২৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করে দুর্দান্ত জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। গোলাপি বাহিনীর সাজঘরে উচ্ছ্বাসের ঢেউ। সেই আনন্দের মাঝেই ধরা পড়ল এক আবেগঘন দৃশ্য। ১৫ বছরের ওপেনার বৈভব সূর্যবংশীর হাতে অরেঞ্জ ক্যাপ তুলে দিলেন ২৪ বছরের যশস্বী জয়সওয়াল। এই বিষয়ে আরও খবর এর পর সম্প্রচারকারী চ্যানেলের সঞ্চালক যশস্বীকে জিজ্ঞেস করেন, “বয়সে বড় […]

আরও পড়ুন
২৯ এপ্রিল ২০২৬: মকর রাশির আজকের দিন

২৯ এপ্রিল ২০২৬: মকর রাশির আজকের দিন

শনিদেবের প্রভাবে আজ কঠোর পরিশ্রমের মাধ্যমেই সফলতা আসবে। অলসতা ত্যাগ করলে বড় কোনও সুযোগ হাতছাড়া হবে না। লোহা বা চামড়ার ব্যবসার সঙ্গে যুক্তদের জন্য আজ দিনটি লাভজনক। দাম্পত্য কলহ মিটে গিয়ে সুখের মুখ দেখবেন। বাইরের খাবার এড়িয়ে চলাই ভালো। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। কোনও ঝুঁকি নেওয়ার আগে দুবার ভাবুন। পরিবারের বাচ্চাদের সঙ্গে কিছুটা সময় কাটান। […]

আরও পড়ুন
ভোটের আগের রাতে বড় রদবদল! দক্ষিণ ২৪ পরগনা ও বীরভূমের এডিএমকে সরাল কমিশন

ভোটের আগের রাতে বড় রদবদল! দক্ষিণ ২৪ পরগনা ও বীরভূমের এডিএমকে সরাল কমিশন

ভোটের (WB Meeting Election 2026) কয়েকঘণ্টা আগেই ফের প্রশাসনিক স্তরে বড় রদবদল করল কমিশন। সরিয়ে দেওয়া হল দক্ষিণ ২৪ পরগনা ও বীরভূমের এডিএমকে। তাঁরা ভোটের কোনও কাজ করতে পারবেন না বলে নির্দেশিকা জারি করেছে কমিশন। তবে কেন এই সিদ্ধান্ত তা জানা যায়নি। এই বিষয়ে আরও খবর দক্ষিণ ২৪ পরগানার এডিএম হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন ভাস্কর পাল। […]

আরও পড়ুন
ইউসেফের জোড়া গোলে চুরমার ডিফেন্স, ওড়িশাবধে লিগ জয়ের পথে আরও এগোল ইস্টবেঙ্গল

ইউসেফের জোড়া গোলে চুরমার ডিফেন্স, ওড়িশাবধে লিগ জয়ের পথে আরও এগোল ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল: ৩ (ইউসেফ ২, বিপিন)ওড়িশা এফসি: ০ মাঠে নেমেই জোড়া গোল করে স্বমহিমায় ইউসেফ এজ্জেজারি। নিজের ১৫০তম ম্যাচে বিপিন সিংয়ের অনবদ্য গোল। সবমিলিয়ে গোয়ার মাটি থেকে তিন পয়েন্ট আর একরাশ আত্মবিশ্বাস নিয়ে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল। এদিন ওড়িশা এফসিকে হারিয়ে লাল-হলুদ শিবির পৌঁছল পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। আরও উজ্জ্বল হল ট্রফি জয়ের আশা।   আরও পড়ুন: প্রত্যেকটা […]

আরও পড়ুন
সিঙ্গাপুরের ফিটনেস ট্রেন্ড ভারতীয় প্রবীণদের জন্য কতটা উপকারী? হিতে বিপরীত হবে না তো

সিঙ্গাপুরের ফিটনেস ট্রেন্ড ভারতীয় প্রবীণদের জন্য কতটা উপকারী? হিতে বিপরীত হবে না তো

বয়সের সঙ্গে সঙ্গে জীবনের গতিও হতে থাকে ধীর। প্রবীণদের কাছে ফিটনেস মানেই হালকা যোগব্যায়াম, নিয়মিত হাঁটা আর একটু স্ট্রেচিং। কিন্তু এই ‘নিরাপদ’ অভ্যাসই কি প্রবীণদের শরীরকে আরও নিষ্ক্রিয় করে দেয়? সিঙ্গাপুরের প্রবীণরা সেই ধারণাকে বদলে দিচ্ছেন এক নতুন পথে, যার নাম জেরিয়াট্রিক পারকুর (Geriatric Parkour)। পারকুর, কিন্তু নিয়ন্ত্রিত ও নিরাপদপারকুর মানেই সিনেমার মতো দুঃসাহসিক লাফঝাঁপ […]

আরও পড়ুন
দ্বিতীয় প্রেগন্যান্সি ঘোষণার পর প্রথমবার জনসমক্ষে, ‘রাকা’র অ্যাকশন দৃশ্যে দীপিকার ‘বডি ডবল’?

দ্বিতীয় প্রেগন্যান্সি ঘোষণার পর প্রথমবার জনসমক্ষে, ‘রাকা’র অ্যাকশন দৃশ্যে দীপিকার ‘বডি ডবল’?

অক্ষয় তৃতীয়ার দিন সুখবর শুনিয়েছেন বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং ও দীপিকা পাডুকোন। রাজকন্যা দুয়ার বয়স দেড় বছর হতেই তার জন্য খেলার সঙ্গী আনছেন ‘দীপবীর’। দ্বিতীয় প্রেগন্যান্সি ঘোষণা করতেই শুভেচ্ছায় ভেসেছেন তারকা দম্পতি। মঙ্গলের সকালে প্রথমবার জনসমক্ষে ‘মম টু বি’ দীপিকা পাডুকোন। ঢিলেঢালা পোশাকে গাড়ি থেকে নেমে রণবীরের সঙ্গে স্বমহিমায় বিমানবন্দরে প্রবেশ করেন দীপিকা। উজ্জ্বল […]

আরও পড়ুন
আসন্ন দাবদাহ! মঙ্গলে বৃষ্টির পরই হাসফাঁস আবহাওয়ার পূর্বাভাস হাওয়া অফিসের

আসন্ন দাবদাহ! মঙ্গলে বৃষ্টির পরই হাসফাঁস আবহাওয়ার পূর্বাভাস হাওয়া অফিসের

আবহাওয়ায় বদল! ঝড়-বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। বাড়বে তাপমাত্রা। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে। রবি, সোমবার  তাপমাত্রা বাড়লেও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে উপরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ, রবিবার দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা। আগামী দু’দিন ঝড়-বৃষ্টির পরিমাণ কমবে। তবে সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, […]

আরও পড়ুন
কোটি কোটি টাকা লভ্যাংশের থেকে পকেটে মাত্র ১.৫ লাখ! ইন্ডাস্ট্রির কঠিন সত্য ফাঁস করলেন আমাল মালিক

কোটি কোটি টাকা লভ্যাংশের থেকে পকেটে মাত্র ১.৫ লাখ! ইন্ডাস্ট্রির কঠিন সত্য ফাঁস করলেন আমাল মালিক

তেলেঙ্গানার ‘গদ্দর ফিল্ম অ্যাওয়ার্ড’-এর অনুষ্ঠানে গান গেয়ে সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের প্রাপ্তি নামমাত্র পারিশ্রমিক! সোশাল মিডিয়ায় টাকার অঙ্ক প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন ভক্তরা। যে বিলের ‘স্ক্রিনশট’ ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সেখানেই দেখা যাচ্ছে শ্রেয়া ওই অনুষ্ঠানের জন্য পারিশ্রমিক নিয়েছেন মাত্র ১.৬ কোটি টাকা। চর্চার মাঝে প্রকাশ্যে আরও এক কঠিন সত্য। স্বল্প পারিশ্রমিক নিয়ে ইন্ডাস্ট্রির রূঢ় […]

আরও পড়ুন
পরকীয়ার জেরে খুন! বিষ্ণুপুরে ঝোপে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

পরকীয়ার জেরে খুন! বিষ্ণুপুরে ঝোপে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

পরকীয়ার জেরে এক যুবককে খুনের অভিযোগকে কেন্দ্র করে বিষ্ণুপুরে ব্যাপক চাঞ্চল্য। শনিবার সকালে বিষ্ণুপুর শহরের লাল বাঁধ সংলগ্ন এলাকায় ঝোপঝাড়ের মধ্যে থেকে রক্তাক্ত অবস্থায় ওই যুবকের দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, ওই যুবকের স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এর জেরেই তাঁকে খুন করা হয়ে থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। মৃতদেহ […]

আরও পড়ুন
ইম্পার অফিসে পিয়া-রানার বৈঠক, কী সিদ্ধান্ত নেওয়া হল?

ইম্পার অফিসে পিয়া-রানার বৈঠক, কী সিদ্ধান্ত নেওয়া হল?

শুক্রবার ফের উত্তপ্ত হয়ে ওঠে টলিপাড়া। অভিযোগ, রানা সরকারের ‘গুনগুন করে মহুয়া’র শুটিং চলাকালীন সেটে তাণ্ডব চালায় কয়েকজন। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার আশ্বাস দিয়েছিলেন ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত। শনিবার প্রযোজক রানা সরকারকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করলেন পিয়া। কী আলোচনা হল বৈঠকে? সমস্যার সমাধান সূত্র মিলল? ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত বললেন, “রানা কাল আমাকে ফোন […]

আরও পড়ুন
‘তাড়াহুড়ো করে শর্টকাটে টাকা কামাতে যেও না’! জেলফেরত রাজপাল যাদবকে উপদেশ বন্ধু অক্ষয়ের

‘তাড়াহুড়ো করে শর্টকাটে টাকা কামাতে যেও না’! জেলফেরত রাজপাল যাদবকে উপদেশ বন্ধু অক্ষয়ের

৯ কোটির চেক বাউন্স মামলায় গত ফেব্রুয়ারি মাসেই দিল্লি উচ্চ আদালতে বড় স্বস্তি পেয়েছেন রাজপাল যাদব। অন্তর্বর্তীকালীন জামিনে তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পর লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়াতেও ফিরেছেন অভিনেতা। রাজপাল বর্তমানে অক্ষয় কুমারের সঙ্গে তাঁর আসন্ন সিনেমা ‘ভূত বাংলা’র প্রচারে ব্যস্ত। সেই ছবির প্রোমোশনের মাঝেই এবার জেলফেরত বন্ধু, সহ-অভিনেতাকে বড় উপদেশ দিলেন ‘খিলাড়ি’। আরও […]

আরও পড়ুন
মমতার পর শাহের বিমান বিপর্যয়, দুর্যোগ মাথায় করে মাঝ আকাশে ৪৫ মিনিট চক্কর

মমতার পর শাহের বিমান বিপর্যয়, দুর্যোগ মাথায় করে মাঝ আকাশে ৪৫ মিনিট চক্কর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুর্যোগ মাথায় মাঝ আকাশে চক্কর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান। প্রায় ৪৫ মিনিট পর দমদম বিমানবন্দরে নামে শাহের বিমান। এর ফলে ফের প্রশ্নের মুখে কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল। আরও পড়ুন: ঠাকুরনগরের আকাশে চক্কর খায় অমিত শাহের বিমান। ঠাকুরনগরের কাছ থেকে ভীমপুরের আকাশে এক পাক ঘোরে বিমানটি। এরপর সেখান […]

আরও পড়ুন
মন্ত্র ‘টিম ইন্ডিয়া’, ইরান যুদ্ধের জেরে জ্বালানি জ্বালা এড়াতে কোভিডের কথা মনে করালেন মোদি

মন্ত্র ‘টিম ইন্ডিয়া’, ইরান যুদ্ধের জেরে জ্বালানি জ্বালা এড়াতে কোভিডের কথা মনে করালেন মোদি

মন্ত্র একটাই – একতা। ‘টিম ইন্ডিয়া’ হিসেবে কাজ করতে হবে। তাতেই সংকটকাল পেরিয়ে যাওয়া সম্ভব। ঠিক যেমনটা হয়েছিল করোনা মহামারীর সময়ে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে দেশে জ্বালানি সংকট এড়াতে শুক্রবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকে ঠিক এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরও পড়ুন: আত্মবিশ্বাসী সুরে তাঁর বক্তব্য, টিম ইন্ডিয়া হিসেবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে দেশ সমস্ত […]

আরও পড়ুন