আসন্ন দাবদাহ! মঙ্গলে বৃষ্টির পরই হাসফাঁস আবহাওয়ার পূর্বাভাস হাওয়া অফিসের

আসন্ন দাবদাহ! মঙ্গলে বৃষ্টির পরই হাসফাঁস আবহাওয়ার পূর্বাভাস হাওয়া অফিসের

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


আবহাওয়ায় বদল! ঝড়-বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। বাড়বে তাপমাত্রা। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে। রবি, সোমবার  তাপমাত্রা বাড়লেও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে উপরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আজ, রবিবার দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা। আগামী দু’দিন ঝড়-বৃষ্টির পরিমাণ কমবে। তবে সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ পশ্চিমের কিছু জেলায় সামান্য ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম। আজ, শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি।

আরও পড়ুন:

মঙ্গলবারে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। বৃষ্টি হতে পারে কলকাতাতেও। বুধবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা কমবে। তারপর থেকে ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। শুক্র-শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে। পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পৌঁছতে পারে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে।

উত্তরবঙ্গে আজ ও কাল বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উপরের পাঁচ জেলায়। মঙ্গলবার ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে! ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। দার্জিলিং, জলপাইগুড়িতে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে বলে পূর্বাভাস। মালদহ-সহ বাকি সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা। বৃহস্পতিবার ও শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *