BSF | বদলে যাচ্ছে পুরোনো কাঁটাতারের বেড়া, থাকছে সেন্সর-ক্যামেরা! চিকেনস নেকের নিরাপত্তায় কঠোর বিএসএফ

BSF | বদলে যাচ্ছে পুরোনো কাঁটাতারের বেড়া, থাকছে সেন্সর-ক্যামেরা! চিকেনস নেকের নিরাপত্তায় কঠোর বিএসএফ

শিক্ষা
Spread the love


সাগর বাগচি, শিলিগুড়ি: ভারতের আভ্যন্তরীন নিরাপত্তার ক্ষেত্রে বরাবরই বিশেষ স্পর্শকাতর জায়গা উত্তরবঙ্গের চিকেনস নেক। প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ এই করিডর উত্তর-পূর্বের সাতটি রাজ্যকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে জুড়েছে। ভারতীয় মানচিত্রের দিকে ভাল করে তাকালেই নজরে পড়ে পশ্চিমবঙ্গের উত্তরের এই সরু ভূখণ্ডটি। এই পথটি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের পাশ দিয়ে গিয়েছে বলেই একে শিলিগুড়ি করিডরও বলা হয়। বাংলার এই ভূখণ্ড কেবল ভৌগলিকভাবে নয়, জাতীয় নিরাপত্তা ও কূটনৈতিক ক্ষেত্রেও এক অপরিহার্য ভূমিকা পালন করে থাকে।

এহেন চিকেনস নেকের নিরাপত্তা নিয়ে কঠোর বিএসএফ (BSF)। বিএসএফের উত্তরবঙ্গের আইজি মুকেশ ত্যাগী জানান, সীমান্তে আগের পুরোনো কাঁটাতারের বেড়া বদলে নতুন ধরনের বেড়া লাগানো হচ্ছে। যা সহজে কেটে ফেলা সম্ভব নয়। ১২ ফুট উচ্চতার এই বেড়া কোনও ভাবে টপকানও সম্ভব নয় বলে জানাচ্ছে বিএসএফ। পাশাপাশি এই বেড়ার সঙ্গে কিছু কিছু এলাকায় সেন্সরও লাগানো থাকছে। ফলে যেকোনও অনুপ্রবেশের চেষ্টাকে খুব সহজেই ধরে ফেলা যাচ্ছে। গত ২-৩ বছর ধরে চিকেনস নেক এলাকায় প্রায় ৭৫ শতাংশ পুরোনো কাঁটাতারের বেড়া বদলে ফেলা হয়েছে। উত্তরবঙ্গের মোট ৯৩৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমানা রয়েছে। বিএসএফের দাবি, এর মধ্যে ২৫০ কিলোমিটারে ১২ ফুট উচ্চতার আধুনিক ফেন্সিং লাগানোর কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। বিশেষ করে কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ অঞ্চলে বাড়ানো হয়েছে বুলেট ক্যামেরার সংখ্যা। সীমান্ত জুড়ে ২০ শতাংশ এলাকায় উচ্চমানের সিসিটিভি লাগানো হয়েছে। পাশাপাশি জওয়ানের সংখ্যাও আগের তুলনায় অনেকটাই বাড়ানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *