উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অতিরিক্ত মিষ্টি খেলে রুক্তে শর্করার মাত্রা বাড়ে (Blood Sugar)। তবে এই ভয়ে মিষ্টি খাওয়া ছেড়ে দিলেও বাড়তে পারে সুগার। কিছু খাবার রয়েছে, যাতে থাকা উপাদানের জেরে হতে পারে ডায়াবিটিস। সেগুলি কী কী তা জেনে নিন।
ফলের রস
বাজারচলতি ফলের রস কখনওই স্বাস্থ্যের জন্য ভালো নয়। কারণ তাতে ভরপুর মাত্রায় চিনি থাকে। তাই এগুলো খেলে রক্তে শর্করার মাত্রা বাড়বেই। তাছাড়া বাড়িতেও ফলের জুস বানিয়ে খাওয়া উচিত নয়। রস তৈরি করলে ফলের মধ্যে থাকা সমস্ত ফাইবার ও ভিটামিন নষ্ট হয়ে যায়।
ময়দা
ময়দার তৈরি খাবারও চিনির মতোই ক্ষতিকর। ময়দার মধ্যে সেই অর্থে ফাইবার থাকে না। তাই কার্বস শরীরে পৌঁছে সুগারে পরিণত হয়। আর এর জেরেই রক্তে শর্করার মাত্রা বাড়ে।
ফ্যাট-ফ্রি খাবার
বাজারে ‘ফ্যাট ফ্রি’ খাবার রমরমিয়ে বিক্রি হয়। কিন্তু এই ধরনের খাবারই সবচেয়ে বেশি ক্ষতিকর। ফ্যাটের পরিমাণ কমবেশি থাকলেও এই ধরনের খাবারে প্রচুর পরিমাণে চিনি থাকে। এই ধরনের খাবার খেলে রক্তে শর্করার মাত্রা বাড়তে বাধ্য।
সস বা ডিপ
বারবিকিউ সস, মেয়োনিজ এই ধরনের সস বা ডিপেও চিনি থাকে। পাশাপাশি এই ধরনের সসে প্রিজারভেটিভ রয়েছে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতি কর।
