উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ত্বক সুন্দর হবে সব নারীরাই তাই চায়। রূপচর্চা ত্বকের জন্য তো জরুরি তবে সৌন্দর্য শুধু বাহ্যিক রূপচর্চার উপর নির্ভর করে না, বরং সঠিক পুষ্টিরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। পর্যাপ্ত জল খাওয়া, ঘুম এই সব কিছুর সঙ্গেই ত্বক এবং চুলের সৌন্দর্যের(Magnificence suggestions) নিবিড় যোগ। ত্বকে জেল্লা আনতে নিয়মিত চুমুক দিতে পারেন এক বিশেষ পানীয়ে। জিনিসটি আর কিছুই নয়, কিশমিশের জল। ড্রাই ফ্রুটসের তালিকায় পড়ে কিশমিশ। ভিটামিন এবং খনিজে সমৃদ্ধ কিশমিশ আসলে শুকনো আঙুর। রাতভর সেই কিশমিশ জলে ভিজিয়ে রাখলে, এর পুষ্টিগুণ জলে মেশে। ঘুম থেকে উঠে সেই জল খেলে তা যেমন শরীরে আর্দ্রতা জোগায়, পেটও পরিষ্কার রাখে। এই জল চুলের জন্যও ভাল।
কী ভাবে বানাবেন এই পানীয়
এক গ্লাস জলে ১০-১২টি কিশমিশ ভিজিয়ে দিন।রাতভর ভিজিয়ে রেখে পরের দিন তা খেতে হবে। তবে কিশমিশ ভেজানো জল না খেয়ে কিশমিশও খেতে পারেন।কিশমিশে ফাইবার মেলে। এতে পেটের স্বাস্থ্যও ভাল থাকবে।
মুখের প্যাক
কিশমিশ ভেজানো জল দিয়ে মুখের প্যাকও বানাতে পারেন। চালের গুঁড়ো কিশমিশ ভেজানো জলে গুলে নিন। যোগ করুন কয়েক ফোঁটা মধু। মিশ্রণটি মুখে লাগিয়ে আলতো করে মাসাজ করে মিনিট পাঁচেক রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দিন বা মাসে ২-৩ দিন ব্যবহার করলে ত্বক ঝকঝকে(Magnificence suggestions) হয়ে উঠবে।
