Darkish Chocolate | রোজ রাতে খান এক টুকরো ডার্ক চকোলেট, এতে কী কী উপকার মিলবে?

Darkish Chocolate | রোজ রাতে খান এক টুকরো ডার্ক চকোলেট, এতে কী কী উপকার মিলবে?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চকোলেট খেতে ভালোবাসেন অনেকেই। তবে চকোলেট বেশি খাওয়াও ভালো নয়। কিন্তু প্রতিদিন রাতে এক টুকরো ডার্ক চকোলেট (Darkish Chocolate) খেতে পারেন। এতে সুগার লেভেল বাড়ার ভয় নেই। তবে শরীরের বাড়তি উপকার হবে। সেগুলি কী কী?

১. ডার্ক চকোলেট খেলে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ে। এছাড়া ডার্ক চকোলেটে ম্যাগনেশিয়াম রয়েছে, যা রক্তচাপ কমাতে সাহায্য করে।

২. ডার্ক চকোলেট সেরোটোনিন ও এন্ড্রোফিনের মতো হরমোনকে স্টিমুলেট করতে সাহায্য করে। তাই দিনের শেষে ডার্ক চকোলেট খেলে মন-মেজাজ ভালো হয়ে যায়। এর জেরে মানসিক চাপ কমে এবং ঘুম ভালো হয়।

৩. রাতে এক টুকরো ডার্ক চকোলেট খেলে মিষ্টি খাওয়ার সাধ পূরণ হয়ে যাবে। এর আর সন্দেশ-রসগোল্লার প্রতি ঝোঁক তৈরি হবে না। পাশাপাশি ওজনও নিয়ন্ত্রণে থাকবে।

৪. ডার্ক চকোলেটের মধ্যে কোকো মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়া ডার্ক চকোলেটে ফ্ল্যাভোনয়েড রয়েছে, যা মস্তিষ্কে রক্ত সঞ্চালনা বাড়িয়ে দেয়। এর জেরে স্মৃতিশক্তি উন্নত হয়।

৫. ডার্ক চকোলেটের মধ্যে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ কমায়। রাতে যখন বিশ্রাম নেন, তখন এই অ্যান্টি-অক্সিডেন্টই আপনার কোষগুলোকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। এর জেরে কোনও সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *