Bigg Boss 20 | বিগ বসের ক্যামেরার সামনেই প্রবঞ্চনা নিয়ে খোলামেলা আলোচনা, ইশার নিশানা কি তবে প্রাক্তন স্বামী?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিগ বস ২০ (Bigg Boss 20)-এর ঘরের অন্দরে ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা এখন বিনোদনের কেন্দ্রবিন্দুতে। আর সেই রিয়ালিটি শোয়ের ভেতরেই এবার পরোক্ষভাবে পুরুষদের প্রবঞ্চনা ও বিশ্বাসঘাতকতা নিয়ে প্রশ্ন তুললেন ইশা রিখি (Isha Rikhi)। শোয়ের সহ-প্রতিযোগীদের সঙ্গে কথা বলার সময় ইশার এই মন্তব্য ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর জল্পনা। দর্শকরা মনে করছেন, তাঁর এই বিস্ফোরক ইঙ্গিত কি তবে তাঁর র‌্যাপার প্রাক্তন স্বামী বাদশা-র দিকেই?

শো চলাকালীন আমন গান্ধি এবং কুশল তনওয়ার ওরফে গুল্লুর সঙ্গে আড্ডায় বসেন ইশা রিখি। সেই কথোপকথনেই প্রসঙ্গ ওঠে সম্পর্কে বিশ্বাসভঙ্গ বা চিটিং নিয়ে। সহ-প্রতিযোগীদের কাছে ইশা প্রশ্ন রাখেন, “যাঁরা সম্পর্কে প্রতারণা করেন, তাঁদের ক্ষেত্রে কি ‘মুভ অন’ করার কোনো ব্যাপারই থাকে না?” যদিও তিনি নিজে সরাসরি কারো নাম নেননি, বরং সাধারণভাবেই বিষয়টি আলোচনা করছিলেন। তবুও নিজেকে ‘প্লেবয়’ ভাবা পুরুষরা সঙ্গীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করার পর আদৌ কোনো অনুশোচনায় ভোগেন কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। আর তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে নানা চর্চা।

প্রসঙ্গত, ২০২১ সালে এক বন্ধুর পার্টির মাধ্যমে জনপ্রিয় গায়ক ও র‌্যাপার বাদশা এবং ইশা রিখির প্রথম পরিচয় হয়েছিল। ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং দীর্ঘদিন সম্পর্কটি সম্পূর্ণ গোপনেই রেখেছিলেন তাঁরা। এরপর চলতি বছরের মার্চ মাসেই  তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে গত জুলাই মাসে ইনস্টাগ্রামের ‘আস্ক মি এনিথিং’ সেশনের মাধ্যমে নিজেদের বিয়ের কথা প্রকাশ্যে আনেন ইশা। এমনকি ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁদের প্রথম ছবিও শেয়ার করেছিলেন তিনি।

তবে এই তারকা জুটির সংসার জীবন খুব বেশি দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের মাত্র পাঁচ মাস পরেই বাদশা ও ইশা ইনস্টাগ্রাম স্টোরিতে যৌথ বিবৃতি দিয়ে জানান যে, পারস্পরিক সম্মতিতে তাঁরা আলাদা হওয়ার পথ বেছে নিয়েছেন। সেই বিবৃতিতে তাঁরা লিখেছিলেন, “আমরা পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সময়ে আমাদের গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করছি।” কিন্তু এত কম সময়ে বিচ্ছেদের ক্ষত শুকানোর আগেই বিগ বসের ঘরে ইশার এই নতুন মন্তব্য তাঁদের পুরোনো সমীকরণকে ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *