Abhishek Banerjee | কণ্ঠস্বর নমুনা সংগ্রহ মামলা: দ্রুত শুনানির আর্জি অভিষেকের, পালটা তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলল রাজ্য

Abhishek Banerjee | কণ্ঠস্বর নমুনা সংগ্রহ মামলা: দ্রুত শুনানির আর্জি অভিষেকের, পালটা তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলল রাজ্য

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : কণ্ঠস্বর নমুনা সংগ্রহ মামলায় সহযোগিতা করছেন না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশের তরফে এমনই অভিযোগ তোলা হয়েছে। এদিকে, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ মামলায় দ্রুত শুনানি চেয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক। মঙ্গলবার তাঁর আইনজীবীরা বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন। অন্যদিকে, রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল জানান, আদালতের নির্দেশ ছিল, তদন্তে সহযোগিতা করতে হবে অভিষেককে। কিন্তু কণ্ঠস্বর পরীক্ষার নির্দেশ থাকলেও তিনি আসছেন না। তদন্তেও সহযোগিতা করছেন না।

অভিষেকের আইনজীবী আদালতে পালটা বলেন, ‘কণ্ঠস্বরের কী প্রয়োজনীয়তা রয়েছে? আমরা ওই নিম্ন আদালতের নির্দেশকেই চ্যালেঞ্জ করছি। এটা যে তাঁর কণ্ঠস্বর, সেটা আমার মক্কেল স্বীকার করছেন। তার পরেও কেন ওই নির্দেশ?’ অভিষেকের আইনজীবীর এই যুক্তির বিরোধিতা করে রাজ্য। পালটা তারা জানায়, অভিষেকের কণ্ঠস্বর মিলিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। এরপর বিচারপতি ভট্টাচার্য জানান, আগামী শুক্রবার ওই মামলার শুনানি।

ভোটের ফল বেরোনোর পর ‘ডিজে বাজবে’ বলে বিভিন্ন প্রচার সভা থেকে মন্তব্য করেছিলেন অভিষেক। নির্বাচন পরবর্তী সময়ে এনিয়ে মামলা হয় তাঁর বিরুদ্ধে। উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে। প্রথমে বিধাননগর পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়। পরে সিআইডি ওই মামলার তদন্ত শুরু করে। ‘ডিজে’ মন্তব্যের তদন্তে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইছেন সিআইডি-র আধিকারিকরা। ওই মামলায় ৩১ জুলাই পর্যন্ত রক্ষাকবচ রয়েছে অভিষেকের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *