Bengal Elections | ‘৪ মে গেরুয়াময় হবে বাংলা’, মালদায় হাইভোল্টেজ বৈঠকের পর হুঙ্কার খগেন মুর্মুর

Bengal Elections | ‘৪ মে গেরুয়াময় হবে বাংলা’, মালদায় হাইভোল্টেজ বৈঠকের পর হুঙ্কার খগেন মুর্মুর

ব্লগ/BLOG
Spread the love


মালদাঃ ‘আগামী ৪ মে সারা বাংলা গেরুয়াময় হবে।’ ভোট (Bengal Elections) গণনার পূর্বে শুক্রবার বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে ভোট গণনা সংক্রান্ত এক সাংগঠনিক বৈঠক শেষে এমনটাই দাবি করলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু।

বিজেপির পক্ষ থেকে এদিন এই বৈঠক করা হয় পুরাতন মালদার (Previous Malda) এক বেসরকারি হোটেলে। বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্রনাথ যাদব, বিজেপির পশ্চিমবঙ্গের অবজারভার সুনীল বনশাল, মঙ্গল পান্ডে, বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সহ মালদা বিভাগের অন্তর্গত মোট ২৮টি বিধানসভার বিজেপির প্রার্থী ও দলীয় নেতৃত্বরা। বৈঠকে ভোট গণনা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়।

বৈঠক শেষে বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, “আগামী ৪ঠা মে সারা বাংলা গেরুয়াময় হবে। নির্বাচনে ভালো কাজের জন্য আজ কেন্দ্রীয় নেতৃত্ব মালদা বিভাগের কার্যকর্তাদের ধন্যবাদ জানাতে এসেছিলেন। ধন্যবাদ জানিয়ে কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *