BCCI | আট মাসেই গেল চাকরি, গম্ভীরের পছন্দের সহকারী অভিষেককে ছাঁটাই করল বিসিসিআই

BCCI | আট মাসেই গেল চাকরি, গম্ভীরের পছন্দের সহকারী অভিষেককে ছাঁটাই করল বিসিসিআই

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : গৌতম গম্ভীরের পছন্দের সহকারী কোচ অভিষেক নায়ারকে ছাঁটাই করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এছাড়া ফিল্ডিং কোচ টি দিলীপ এবং স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ সোহম দেশাইকেও ছেঁটে ফেলা হয়েছে বলে সূত্রের খবর।

অস্ট্রেলিয়ার মাটিতে ১-৩ ব্যবধানে সিরিজ হেরেছে ভারত। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের হারের কারণ হিসেবে এই তিন জনের ব্যর্থতার কথা উঠে এসেছে। অভিষেক এবং দিলীপের পরিবর্ত হিসেবে এখনও কারও নাম ঘোষণা করা হয়নি। আপাতত ফিল্ডিং কোচ হিসেবে আর এক সহকারী রায়ান টেন দুশখাতে দায়িত্ব সামলাবেন বলে জানা গিয়েছে।

গম্ভীর কোচ হয়ে আসার পর কেকেআর থেকে নিয়ে এসেছিলেন অভিষেককে। কিন্তু আট মাসেই চাকরি গেল তাঁর। বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের হতশ্রী পারফরম্যান্সের পর গম্ভীর নিজেই নাকি জানিয়েছিলেন, একজন ব্যাটিং কোচের প্রয়োজন আছে ভারতীয় দলে। তখনই প্রশ্ন ওঠে, তাহলে সহকারী এবং ব্যাটিং কোচ হিসেবে অভিষেকের অবদান কতখানি? শেষ পর্যন্ত ভারতীয় দলের সহকারী কোচের পদ থেকে ছেঁটেই ফেলা হল অভিষেককে। সূত্রের খবর, এক টিম ম্যাসিওরকেও ছেঁটে ফেলেছে ভারতীয় বোর্ড।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *