Virat Kohli | রাঁচিতে দুর্দান্ত ইনিংস উপহার কিং কোহলির, ১০২ বলে অনবদ্য সেঞ্চুরি বিরাটের  

Virat Kohli | রাঁচিতে দুর্দান্ত ইনিংস উপহার কিং কোহলির, ১০২ বলে অনবদ্য সেঞ্চুরি বিরাটের  

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রোহিতের বিশ্বরেকর্ডের দিনে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। আর সেই ছন্দ ধরে রেখে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৫২ তম শতরান পূরণ করেন বিরাট। এদিন তিনি শতরানের গণ্ডি পেরোতে নেন ১০২ বল। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ৮৩তম সেঞ্চুরি হল তাঁর। শীর্ষে থাকা শচীনের থেকে এখন ১৭ ধাপ পিছনে তিনি।

রাঁচি বরাবরই পয়া কোহলির জন্য। হল। মহেন্দ্র সিং ধোনির শহরে এই নিয়ে তিনটি সেঞ্চুরি করলেন বিরাট। তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে রণংদেহী মেজাজে ব্যাট করলেন, তাতে তিনি বুঝিয়ে দিলেন রানের খিদে তাঁর এখনও আগের মতোই। টেস্ট-টি২০ তে অবসর নিলেও তিনি প্রমাণ করলেন এখনও ফুরিয়ে যাননি বিশ্বক্রিকেটে। দক্ষিণ আফ্রিকার বাভুমাও মনে করেন বিরাট কোহলি জীবন্ত কিংবদন্তি।

রাঁচিতে আন্তর্জাতিক ওয়ানডেতে সর্বাধিক ছক্কার রোহিত বিশ্বরেকর্ড করলেও, দাপটের সঙ্গে ২২ গজে প্রোটিয়াদের শাসন করলেন কিং কোহলি। এদিনের ম্যাচে জানসেনের বলে চার মেরে ১০২ বলে সেঞ্চুরি পূরণ করলেন তিনি। ২৮০ দিন পর সেঞ্চুরি করলেন কোহলি। শেষ পর্যন্ত ১২০ বলে ১৩৫ রানে আউট হলেন তিনি। ইনিংসে রয়েছে ১১টি চার, ৭টি ছক্কা। এদিন সেঞ্চুরি করার পর এক সমর্থক তো নিরাপত্তার বেষ্টনীকে বুড়ো আঙুল দেখিয়ে মাঠে ঢুকে কোহলির পায়ে পড়লেন। তাঁকে অবশ্য তৎক্ষণাৎ সরিয়ে নেওয়া হয়।

এদিন দ্বিতীয় উইকেটে ১০৯ বলে ১৩৬ রান যোগ করেন রোহিত এবং বিরাট। তার মধ্যে বিরাট ৬১ বলে ৭২ রান করেন। আর ৪৮ বলে ৫৬ রান করেন রোহিত। যে দু’জন ভারতের হয়ে একসঙ্গে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির গড়ে ফেলেছেন। রোহিত এবং বিরাট একসঙ্গে ৩৯২টি ম্যাচ খেলেছেন। তাঁরা ভেঙে দিয়েছেন শচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়ের রেকর্ড (৩৯১টি ম্যাচ)। সার্বিকভাবে রোহিত-বিরাট জুটি আছে ছয় নম্বরে। শীর্ষে আছেন মাহেলা জয়বর্ধনে এবং কুমার সাঙ্গাকারা (৫৫০টি ম্যাচ)।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *