Bangladesh | হাসিনার ফাঁসির আদেশ শুনে গর্জে উঠলেন পুত্র জয়

Bangladesh | হাসিনার ফাঁসির আদেশ শুনে গর্জে উঠলেন পুত্র জয়

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) ফাঁসির আদেশ দিয়েছে সেদেশের আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনাল। তবে ওই মামলার রায়টি যে এরকমই হতে পারে তা আগে থেকেই আঁচ করেছিলেন হাসিনা পুত্র সাজীব ওয়াজেদ জয়। রায় ঘোষণার পরে ফের তা নিয়ে প্রতিবাদে সরব হলেন জয়। তাঁর দাবি, এটি কোনও বৈধ বিচার প্রক্রিয়া নয়। পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসা।

বর্তমানে জয় কর্মসূত্রে আমেরিকায় থাকেন। সেখানে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “ওই বিচার প্রক্রিয়ায় অনেক ত্রুটি রয়েছে। এই সাজা আগে থেকেই ঠিক করা ছিল সেটা সকলেই জানতেন। তাড়াহুড়ো করে বিচার করা হয়েছে। আমার মাকে এই মামলার জন্য পছন্দের আইনজীবী বেছে নিতে দেওয়া হয়নি। ওরাই আইনজীবী ঠিক করে দিয়েছে।”

বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকেও নিশানা করছেন জয়। এবিষয়ে জয়ের বক্তব্য, “একটি অনির্বাচিত, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক সরকার দেশের আইন সংশোধন করেছে। সংসদ ছাড়া এই প্রক্রিয়া কোনওমতেই সম্ভব নয়।”

২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশে আওয়ামী লীগের সরকারের পতনের পর হাসিনা ভারতে চলে আসেন। তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন। ফলে হাসিনার অনুপস্থিতিতেই বাংলাদেশের আদালতে তাঁর বিরুদ্ধে মামলার বিচার প্রক্রিয়া চলেছে। জয় আরও বলেন, “বর্তমানে বাংলাদেশে আইনের শাসন নেই। আইনের শাসন না ফেরা পর্যন্ত যে কোনও আইনি আপিলের জন্য অপেক্ষা করতে হবে। তখন এই রায় বাতিল হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *