Jantar Mantar Starvation Strike | এবার যন্তর মন্তরে অনশনের হুঁশিয়ারি দিলেন আধাসেনার অবসরপ্রাপ্ত জওয়ানরা, কারণ কী জানেন?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


চলতি বছরের ৯ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন ‘সিএপিএফ (জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন) আইন, ২০২৬’-এর বিরুদ্ধে মূলত এই ক্ষোভ দানা বেঁধেছে। সিআরপিএফ (CRPF) এবং সিআইএসএফ (CISF) সহ সমস্ত কেন্দ্রীয় বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য এই আইন বাতিলের পাশাপাশি পুরোনো পেনশন স্কিম (OPS) পুনর্বহালের দাবি জানিয়েছেন প্রাক্তন জওয়ানরা। এছাড়া কেন্দ্রীয় বাহিনীগুলিতে ডেপুটেশনে থাকা আইপিএস (IPS) আধিকারিকদের ক্রমবর্ধমান আধিপত্যের বিরুদ্ধেও জোরালো আওয়াজ তুলেছে সংগঠনটি।

সংগঠনের প্রধান রণবীর সিং বলেন, ‘‘এই কালো আইনটি বাতিল এবং পুরোনো পেনশন ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আমরা ১২ নভেম্বর থেকে অনশন শুরু করব। এই আইনটি বাতিলের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাকে আমরা আগেই চিঠি লিখেছিলাম। কিন্তু সরকার ইতিবাচক কোনও সাড়া দেয়নি।’’ তাঁর আরও অভিযোগ, ‘‘আমাদের দক্ষতা ও অভিজ্ঞতার চেয়ে ডেপুটেশনে থাকা আমলাদের অগ্রাধিকার দেওয়া হলে, জওয়ান ও কর্মীদের পক্ষে আত্মসম্মানের সঙ্গে দায়িত্ব পালন করা কঠিন হয়ে উঠবে।’’

নতুন এই আইন অনুযায়ী, সিএপিএফ-এর আইজি পদের ৫০ শতাংশ এবং এডিজি পদের অন্তত ৬৭ শতাংশ পদ ডেপুটেশনে থাকা আইপিএস আধিকারিকদের জন্য সংরক্ষিত করা হয়েছে। পাশাপাশি, সমস্ত স্পেশাল ডিজি এবং ডিরেক্টর জেনারেল পদগুলিও শুধুমাত্র আইপিএস ক্যাডারের জন্য নির্দিষ্ট রয়েছে। সংগঠনের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশকে পাশ কাটিয়ে এই আইন আনা হয়েছে, যার ফলে নিজেদের ক্যাডারের আধিকারিকদের পদোন্নতির পথ যেমন সংকুচিত হচ্ছে, তেমনই বাহিনীর অন্দরে বাড়ছে আমলাদের আধিপত্য। দীর্ঘদিনের এই নীতিগত অসন্তোষের জেরে অবশেষে দিল্লির যন্তর মন্তরে বৃহত্তর আন্দোলনে নামার সিদ্ধান্ত নিলেন দেশের প্রাক্তন আধাসেনার জওয়ানরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *