West Bengal Election 2026 | ভোট দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু! কেন্দ্রীয় বাহিনীর ‘ধাক্কায়’ নিভে গেল প্রাণপ্রদীপ?

West Bengal Election 2026 | ভোট দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু! কেন্দ্রীয় বাহিনীর ‘ধাক্কায়’ নিভে গেল প্রাণপ্রদীপ?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গণতন্ত্রের উৎসবে (West Bengal Election 2026) শামিল হতে বুথে গিয়েছিলেন ৮০ বছরের বৃদ্ধ। কিন্তু কে জানত, সেই বুথই হয়ে উঠবে তাঁর শেষ যাত্রার পথ! হাওড়ার (Howrah) উদয়নারায়ণপুরের কুরিট গ্রামে এক বৃদ্ধ ভোটারের মৃত্যুকে কেন্দ্র করে শোরগোল পড়ল এলাকায়। অভিযোগের তির সরাসরি কেন্দ্রীয় বাহিনীর (Central Drive) দিকে। পরিবারের দাবি, জওয়ানের ধাক্কাতেই মাটিতে লুটিয়ে পড়েন ওই বৃদ্ধ, যার পরিণতিতে তাঁর মৃত্যু হয়।

মৃতের নাম পূর্ণচন্দ্র দলুই (৮০)। স্থানীয় বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ের ২৪৫ নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলেন তিনি। বার্ধক্যজনিত কারণে একা চলাফেরা করতে পারতেন না পূর্ণচন্দ্রবাবু। তাই ছেলে তরণী দলুইকে সঙ্গে নিয়ে বুথে পৌঁছেছিলেন। পরিবারের অভিযোগ, বৃদ্ধের শারীরিক অবস্থার কথা জানিয়ে তরণী জওয়ানদের কাছে বুথে ঢোকার অনুমতি চেয়েছিলেন। কিন্তু কেন্দ্রীয় বাহিনী তাঁকে ভিতরে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ।

তরণী দলুইয়ের অভিযোগ, দু’বার ফিরে যাওয়ার পর তৃতীয়বার যখন তিনি বাবার হয়ে সওয়াল করতে যান, তখনই এক জওয়ান তাঁদের সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় বাবা ও ছেলে দু’জনেই মাটিতে পড়ে যান। এর ঠিক পরেই অসুস্থ বোধ করতে শুরু করেন পূর্ণচন্দ্রবাবু। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ছেলের কান্নায় বুথ চত্বরের আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। তরণীর অভিযোগ, “জওয়ানের ধাক্কাতেই বাবার এই দশা হলো।”

এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। উদয়নারায়ণপুরের তৃণমূল প্রার্থী সমীর পাঁজা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “একজন প্রবীণ ভোটারের সঙ্গে এ ধরনের আচরণ চরম দুর্ভাগ্যজনক।” যদিও বাহিনীর তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *