Balurghat | টানা সাতদিন বিদ্যুৎহীন বালুরঘাটের গ্রাম! প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ বাসিন্দাদের

Balurghat | টানা সাতদিন বিদ্যুৎহীন বালুরঘাটের গ্রাম! প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ বাসিন্দাদের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


বালুরঘাট: ঝড়বৃষ্টির পর টানা সাতদিন বিদ্যুৎহীন বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের মধ্য কামারপাড়া (Balurghat)। দীর্ঘ ভোগান্তির প্রতিবাদে শনিবার দুপুরে ৫১২ নম্বর জাতীয় সড়কে বাঁশ ফেলে পথ অবরোধ করেন আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দারা।

বালুরঘাট-হিলি রুটে যান চলাচল বন্ধ হয়ে পড়লে রাস্তার দু’পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনার পর দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার আশ্বাসে প্রায় আধঘণ্টা পর অবরোধ ওঠে।

গ্রামবাসীদের অভিযোগ, বারবার জানিয়েও বিদ্যুৎ দপ্তর কোনো পদক্ষেপ নেয়নি। তীব্র গরমের মধ্যে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বাধ্য হয়েই তাঁরা আন্দোলনের পথ বেছে নেন। ঘটনার পরপরই বিদ্যুৎ দপ্তরের কর্মীরা প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে এলাকায় পৌঁছালে সংযোগ পুনরুদ্ধারের কাজ শুরু হয়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *