Balurghat | চোলাই মদের বিরুদ্ধে রুদ্রমূর্তি মহিলাদের, পুলিশের সঙ্গে হাত মিলিয়ে ভাঙলেন মদের ঠেক

Balurghat | চোলাই মদের বিরুদ্ধে রুদ্রমূর্তি মহিলাদের, পুলিশের সঙ্গে হাত মিলিয়ে ভাঙলেন মদের ঠেক

শিক্ষা
Spread the love


বালুরঘাট: দীর্ঘদিন ধরে চোলাই মদের (Illicit Liquor Raid) দাপটে দিশেহারা ছিল বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত। অবশেষে বুধবার পুলিশের উপস্থিতিতে সেই মদের কারবারের বিরুদ্ধে রুদ্রমূর্তি ধারণ করলেন গ্রামের মহিলারা। স্থানীয় আবগারি দফতর ও বালুরঘাট থানার (Balurghat Police Station) যৌথ অভিযানে পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গ্রামের মহিলারা চোলাই মদের ঠেক গুঁড়িয়ে দিলেন।

মঙ্গলবার আবগারি দফতরে গিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন এলাকার গৃহবধূরা (Girls Empowerment)। সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার চকভিকন, গাজীপুর ও শিবরামপুরসহ একাধিক গ্রামে হানা দেয় প্রশাসন। এদিনের অভিযানে ৯০ লিটার চোলাই মদ উদ্ধার এবং ৬৯০ লিটার গুড়জল নষ্ট করা হয়। তবে অভিযানের থেকেও বড় চমক ছিল মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ভয়ে এতদিন যাঁরা মুখ খুলতে পারতেন না, পুলিশ পাশে আসতেই তাঁরা আজ নিজেরাই মদের ঠেক ভাঙার কাজে হাত লাগান।

গৃহবধূ পলি বর্মন ও সুখমনি পাহানদের মতে, পুলিশের এই পদক্ষেপে তাঁদের আত্মবিশ্বাস বেড়েছে। স্থানীয়দের আশা, প্রশাসনিক তৎপরতা ও মহিলাদের এই প্রতিরোধের ফলে এলাকায় চোলাই মদের কারবার পুরোপুরি নির্মূল হবে। প্রশাসনিক অভিযানের সঙ্গে জনঅংশীদারিত্বের এই নজির এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *