পরাগ মজুমদার,মুর্শিদাবাদ: ৯০-এর দশক থেকে চালু হওয়া অতি গুরুত্বপূর্ণ ভারত বাংলাদেশের আভ্যন্তরীণ জলবন্টন চুক্তি। এই চুক্তি সংক্রান্ত নানা বিষয় খতিয়ে দেখতে এবং গঙ্গা পদ্মার জলবিভাজন সংক্রান্ত খুঁটিনাটি নানান দিক পর্যালোচনা করার জন্য বৃহস্পতিবার মুর্শিদাবাদের (Murshidabad) জঙ্গিপুর মহকুমার অন্তর্গত বেনিয়া গ্রাম এলাকায় দুই দেশের প্রতিনিধিদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক সম্পন্ন হল। সেই মতো এদিন দিল্লি থেকে আশা একটি বিশেষ টিম ও ওপার বাংলা থেকে আসা সেই দেশের সরাষ্ট্রদপ্তর ও জলবন্টন চুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা এক জায়গায় বৈঠকের উদ্দেশ্যে মিলিত হন। দিনভর এই বৈঠক চলে।
জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ (India-Bangladesh) জলবণ্টন (water-sharing) চুক্তি নিয়ে এই বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা গঙ্গার ডাউনস্ট্রিম ফারাক্কা থেকে ফারাক্কা ব্যারেজের জলপ্রবাহ পর্যবেক্ষণের সাথে সাথে ভাগীরথী ও পদ্মা নদীর জলবিভাজন স্থল পর্যন্ত জলপ্রবাহের পরিমাণ পর্যবেক্ষণ করেন। আগামীতে টানা দুই দিনব্যাপী এই জলবন্টন চুক্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক জারি থাকবে বলেই জানা গিয়েছে।
The submit Murshidabad | জলবন্টন চুক্তি নিয়ে মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ উচ্চপর্যায়ের বৈঠক! appeared first on Uttarbanga Sambad.
