Balurghat | চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ বালুরঘাট হাসপাতালে

Balurghat | চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ বালুরঘাট হাসপাতালে

শিক্ষা
Spread the love


বালুরঘাট: ফের চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল বালুরঘাট(Balurghat) সদর হাসপাতালে। যার জেরে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতের পরিজনেরা। যা নিয়ে তীব্র উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট হাসপাতালে পেটের সমস্যা নিয়ে ভর্তি করা হয় ওই তরুণকে। মৃত তরুণের নাম রাহুল সিং। বয়স ২২ বছর। সে বালুরঘাট(Balurghat) শহরের ১০ নং ওয়ার্ডের নেপালি পাড়া এলাকার বাসিন্দা। পরিবারের অভিযোগ, ঠিক মতো চিকিৎসা পরিষেবা না পাওয়ায় রাহুলের মৃত্যু হয়েছে। ফলে, হাসপাতালেই বিক্ষোভ দেখায় পরিজনরা। প্রথমে ওয়ার্ড মাস্টারের ঘর থেকে বিক্ষোভ শুরু হয়, এরপর মৃতদেহ নিতে না চেয়ে সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁরা থানায় লিখিত অভিযোগ জানাবেন। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *