WB Voter Checklist | রাজ্যে ‘মৃত’ ভোটারের সংখ্যা কত? কমিশনকে জানিয়ে দিল আধার কর্তৃপক্ষ

WB Voter Checklist | রাজ্যে ‘মৃত’ ভোটারের সংখ্যা কত? কমিশনকে জানিয়ে দিল আধার কর্তৃপক্ষ

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এসআইআরের মাধ্যমে ভোটার তালিকা (WB Voter Checklist) থেকে ভুয়ো, মৃত ভোটারদের বাদ দেওয়া হবে, সেটা আগেই স্পষ্ট করে দিয়েছিল নির্বাচন কমিশন (Election Fee) । তবে রাজ্যে মৃত ভোটারের (Lifeless voter) সংখ্যাটা ঠিক কত, তা জানতে আধারের পাশাপাশি রাজ্যের সব সামাজিক প্রকল্পই খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। আর ইতিমধ্যেই আধার কর্তৃপক্ষের তরফে কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যে মৃত ভোটারের সংখ্যা কমপক্ষে ৪৩ লক্ষ।

আধার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ব্যাংকে কারা কেওয়াইসি আপডেট বন্ধ করে দিয়েছে সেই তথ্যের মাধ্যমে মৃত ভোটারের সংখ্যা জানা গিয়েছে। তাছাড়াও ১৩ লক্ষ এমন নাম পাওয়া গিয়েছে, যাদের কাছে আধার কার্ড ছিলই না এবং তাঁরা ইতিমধ্যেই মৃত। মূলত জীবিত বা মৃত ব্যক্তি সংক্রান্ত তথ্য জানানোর জন্য নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল আধার কর্তৃপক্ষকে। সেই মতো বৈঠক করে কমিশনকে তা জানিয়ে দেওয়া হল।

এদিকে, পশ্চিমবঙ্গে বুধবার পর্যন্ত ৬ কোটি ৮৭ লক্ষ এনুমারেশন ফর্ম বিলি হয়েছে। গতকাল রাত ১০টা নাগাদ ইআরও-দের নিয়ে একটি ভিডিও কনফারেন্স করে কমিশন। সূত্রের খবর, বাংলার ৪০টি বিধানসভা কেন্দ্রে ৭৫ শতাংশের কম এনুমারেশন ফর্ম বিলি হয়েছে। যেসব জেলায় এখনও এনুমারেশন ফর্ম বিলি শেষ হয়নি, তাদের নিয়েই এই বৈঠক ডাকা হয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *