Baby demise thriller | বিছানায় মায়ের পাশ থেকে উধাও ৬ মাসের শিশু, ডোবা থেকে উদ্ধার দেহ

Baby demise thriller | বিছানায় মায়ের পাশ থেকে উধাও ৬ মাসের শিশু, ডোবা থেকে উদ্ধার দেহ

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


দিনহাটা: দিনহাটার ((Dinhata) ওকড়াবাড়ি ((Okrabari) গ্রাম পঞ্চায়েতের পঞ্চধ্বজি ইন্দ্রনারায়ণ এলাকায় এক ৬ মাসের শিশুকন্যার রহস্যমৃত্যুকে (Baby demise thriller) কেন্দ্র করে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। শুক্রবার ভোরে  বিছানায় মায়ের পাশ থেকে নিখোঁজ হয়ে যাওয়ার পর, বাড়ির পিছনের একটি ডোবা থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার হয়। হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির মা স্মিতা পারভিন, কাকিমা রেখা খাতুন এবং পিসি আহিমা খাতুন একই ঘরে ঘুমিয়েছিলেন। ভোরে স্মিতা দেবী দেখেন, বিছানায় সন্তান নেই এবং ঘরের দরজা-জানলা খোলা। খোঁজাখুঁজির পর বাড়ির পিছনের ডোবায় শিশুটির দেহ মেলে। এই ঘটনায় খুনের অভিযোগ তুলে স্মিতা দেবী তাঁর জা রেখা খাতুনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তাঁর দাবি, পারিবারিক হিংসা ও সাংসারিক বিবাদের জেরে বৃহস্পতিবার বিকেলেও রেখা শিশুটিকে মারার চেষ্টা করেছিল।

এই অভিযোগের ভিত্তিতে দিনহাটা থানার পুলিশ রেখা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলে ক্ষুব্ধ জনতা পুলিশের ওপর চড়াও হয় এবং বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছান দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথ ও আইসি-সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ অভিযুক্তকে উদ্ধার করতে চরম বেগ পায়। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *