Asia Cup Medal Ceremony Controversy | ট্রফি বিতর্কের ছায়া পুরস্কার মঞ্চে! পিসিবি প্রধানকে এড়িয়েই পদক নিলেন বৈভব-আয়ুষরা

Asia Cup Medal Ceremony Controversy | ট্রফি বিতর্কের ছায়া পুরস্কার মঞ্চে! পিসিবি প্রধানকে এড়িয়েই পদক নিলেন বৈভব-আয়ুষরা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মাঠের লড়াইয়ে হারলেও পুরস্কার বিতরণী মঞ্চে বজায় থাকল কূটনৈতিক দূরত্ব। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে হারের পর পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির হাত থেকে পদক নিল না ভারতীয় দল। আইসিসি-র প্রতিনিধি মুবাসির উসমানির হাত থেকে পদক নিয়ে সাজঘরে ফিরলেন বৈভব সূর্যবংশীরা। এমনকি ফাইনাল শেষেও দু’দেশের ক্রিকেটারদের মধ্যে সৌজন্যমূলক করমর্দন পর্যন্ত দেখা যায়নি।

নকভিকে এড়িয়ে পুরস্কার গ্রহণ: রীতি অনুযায়ী এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নকভির হাত থেকেই জয়ী ও বিজয়ী দলের পদক নেওয়ার কথা। কিন্তু রবিবার দুবাইয়ের মাঠে দেখা গেল ভিন্ন ছবি। ভারতীয় ক্রিকেটাররা পুরস্কার মঞ্চেই ওঠেননি। আইসিসি-র সহযোগী সদস্য দেশের চেয়ারম্যান মুবাসির উসমানি নিজে মঞ্চ থেকে নেমে এসে ভারতীয় ক্রিকেটারদের গলায় রানার্স-আপ পদক পরিয়ে দেন। অন্যদিকে, জয়ী পাকিস্তান দলের হাতে ট্রফি ও পদক তুলে দেন মহসিন নকভি নিজেই।

স্মৃতিতে ট্রফি অন্তর্ধানের বিতর্ক: পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেরির কারণে অনেকের মনেই বড়দের এশিয়া কাপের সেই বিতর্কিত স্মৃতি ফিরে আসে। সেবার ভারত চ্যাম্পিয়ন হলেও ট্রফি না নিয়েই উল্লাস করতে হয়েছিল সূর্যকুমার যাদবদের। জানা গিয়েছিল, মহসিন নকভি ট্রফি নিয়ে ফিরে গিয়েছিলেন, যা আজও ভারতীয় দলের হাতে পৌঁছায়নি। সেই তিক্ত অভিজ্ঞতার রেশ কি রবিবারের অনুষ্ঠানেও ছিল? জল্পনা তুঙ্গে।

অটুট দুই শিবিরের দূরত্ব: এবারের এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই লক্ষ্য করা গিয়েছিল ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছেন না। ফাইনাল শেষেও সেই দূরত্বের কোনও পরিবর্তন হল না। পদক নেওয়ার পর মাথা নিচু করেই মাঠ ছাড়েন ভারতীয় যুবরা। অন্যদিকে মাঠ জুড়ে সমর্থকদের সঙ্গে জয়োল্লাসে মাতেন পাকিস্তানি ক্রিকেটার ও পিসিবি প্রধান নকভি।

The submit Asia Cup Medal Ceremony Controversy | ট্রফি বিতর্কের ছায়া পুরস্কার মঞ্চে! পিসিবি প্রধানকে এড়িয়েই পদক নিলেন বৈভব-আয়ুষরা appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *