Siliguri Bangladesh Visa Workplaceিলিগুড়িতে বাংলাদেশের ভিসা অফিস বন্ধ করল হিন্দুত্ববাদীরা

Siliguri Bangladesh Visa Workplaceিলিগুড়িতে বাংলাদেশের ভিসা অফিস বন্ধ করল হিন্দুত্ববাদীরা

শিক্ষা
Spread the love


শিলিগুড়ি: ওপার বাংলায় সংখ্যালঘুদের উপর ক্রমাগত বাড়তে থাকা অত্যাচারের আঁচ এবার আছড়ে পড়ল উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়িতে। বাংলাদেশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ড এবং মঠ-মন্দিরে ধারাবাহিক হামলার প্রতিবাদে সোমবার শিলিগুড়ির সেবক রোড সংলগ্ন বাংলাদেশের ভিসা অফিস (Bangladesh Visa Workplace Siliguri) অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল বিশ্ব হিন্দু পরিষদ (VHP) ও হিন্দু জাগরণ মঞ্চ।

সোমবার দুপুরে বিশ্ব হিন্দু পরিষদ এবং হিন্দু জাগরণ মঞ্চের কয়েকশো কর্মী-সমর্থক সেবক রোডের ওই ভিসা অফিসের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন (VHP protest Siliguri)। উত্তেজিত জনতা অফিসের ভেতরে ঢুকে কর্মীদের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন এবং অবিলম্বে অফিস খালি করার দাবি জানান। সংগঠনের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, বাংলাদেশে হিন্দুদের রক্ত ঝরলে ভারতে বসে বাংলাদেশের কোনো কাজ চলতে দেওয়া হবে না (Minority persecution in Bangladesh)। এমনকি অফিসের সামনে টাঙানো বাংলাদেশের জাতীয় পতাকাটিও নামিয়ে নেওয়ার জন্য চরম হুঁশিয়ারি দেন নেতৃত্বরা।

ঘটনাস্থল থেকেই বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য সম্পাদক লক্ষণ বনসল ফোনে ওই অফিসের এক উচ্চপদস্থ আধিকারিককে সংগঠনের কড়া অবস্থানের কথা জানিয়ে দেন। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, “যেভাবে বাংলাদেশে বেছে বেছে হিন্দুদের ওপর বর্বরোচিত আক্রমণ চালানো হচ্ছে, তা কোনোভাবেই মার্জনা করা যায় না। একদিকে আমাদের ভাই-বোনদের ওপর অত্যাচার চলবে, আর অন্যদিকে ভারতে বসে বাংলাদেশের সাথে বাণিজ্যিক ও কূটনৈতিক লেনদেন স্বাভাবিক থাকবে—এমনটা আমরা হতে দেব না।”

অন্যদিকে, হিন্দু জাগরণ মঞ্চের (Hindu Jagran Manch) উত্তরবঙ্গ প্রান্ত সংযোজক সৌমিত্র দে স্পষ্ট জানান, এটি কেবল একদিনের প্রতীকী প্রতিবাদ নয়। তিনি বলেন, “যতদিন না বাংলাদেশে প্রতিটি হিন্দু নাগরিকের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে এবং মঠ-মন্দির ও মিশনগুলির ওপর আক্রমণ বন্ধ হচ্ছে, ততদিন আমরা এই ভিসা অফিস খুলতে দেব না।”

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ওপার বাংলায় রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও হত্যার খবর পাওয়া যাচ্ছে। সম্প্রতি দীপু চন্দ্র দাসের অকাল ও নৃশংস হত্যা সেই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। আন্তর্জাতিক মহলে এই নিয়ে উদ্বেগ প্রকাশিত হলেও পরিস্থিতির কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলে দাবি বিক্ষোভকারীদের। এর জেরেই ভারতের বিশেষত পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় পালটা ক্ষোভ ছড়াচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *