Arunachal Pradesh | অরুণাচল চিনের অংশ, এই পাসপোর্ট অবৈধ! সাংহাই বিমানবন্দরে ‘হয়রানি’র শিকার ভারতীয় বংশোদ্ভূত তরুণী

Arunachal Pradesh | অরুণাচল চিনের অংশ, এই পাসপোর্ট অবৈধ! সাংহাই বিমানবন্দরে ‘হয়রানি’র শিকার ভারতীয় বংশোদ্ভূত তরুণী

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সাংহাই বিমানবন্দরে (Shanghai airport) চরম হয়রানির শিকার হলেন ভারতীয় বংশোদ্ভূত এক তরুণী। অভিযোগ, ওই তরুণীর জন্মস্থান অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh) হওয়ায় তাঁর ভারতীয় পাসপোর্টকে ‘অবৈধ’ বলে ঘোষণা করে বিমানবন্দর কর্তৃপক্ষ (Indian passport)। এমনকি কয়েক ঘণ্টা ওই তরুণীকে আটকে রাখা হয় বলেও অভিযোগ।

জানা গিয়েছে, ব্রিটেনের বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত তরুণী পেমা ওয়াংজাম থংডক গত ২১ নভেম্বর লন্ডন থেকে জাপানে যাচ্ছিলেন। মাঝে তিন ঘণ্টার বিরতি ছিল সাংহাই পুডং বিমানবন্দরে। পেমার অভিযোগ, ইমিগ্রেশন কাউন্টারে পাসপোর্ট দেখানোর পরই শুরু হয় সমস্যা। এমনকি অরুণাচল প্রদেশ চিনের অংশ বলেও দাবি করেন তাঁরা। পেমার কথায়, ‘ইমিগ্রেশনের পর আমি আমার পাসপোর্ট জমা দিয়ে অপেক্ষা করছিলাম। ঠিক তখনই একজন আধিকারিক এসে আমাকে ডাকেন। এরপরই ইমিগ্রেশন ডেস্কে যাওয়ার পর আমাকে বলা হয়, যেহেতু পাসপোর্টে জন্মস্থান হিসাবে অরুণাচল প্রদেশ লেখা রয়েছে, তাই এই ভারতীয় পাসপোর্ট বৈধ নয়।’ পাসপোর্ট বৈধ না হওয়ার কারণ জিজ্ঞাসা করলে পেমাকে জানানো হয় যে, অরুণাচল প্রদেশ চিনের অংশ। তাই তাঁর পাসপোর্ট অবৈধ।

ওই তরুণী আরও অভিযোগ জানান, সেখানে থাকা একাধিক কর্মীরা তাঁকে নিয়ে হাসাহাসি করেছেন। এমনকি তাঁকে চিনা পাসপোর্টের জন্য আবেদন করার পরামর্শও দিয়েছেন। তাঁকে দীর্ঘ ১৮ ঘণ্টা ধরে আটকে রাখা হয় বিমানবন্দরে। এই সময়ে পেমাকে পর্যাপ্ত খাবার, বিভিন্ন সুযোগসুবিধা থেকেও বঞ্চিত করা হয়েছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁর পাসপোর্টও বাজেয়াপ্ত করে নিয়েছিল। বৈধ ভিসা থাকা সত্ত্বেও তাঁকে জাপানের পরবর্তী ফ্লাইটে উঠতে বাধা দেওয়া হয়েছিল। পাশাপাশি সাংহাই থেকে অন্যত্র যাওয়ার টিকিটও কাটতে দেওয়া হয়নি তাঁকে।

অবশেষে তিনি ব্রিটেনের এক বন্ধুর মাধ্যমে সাংহাইয়ের ভারতীয় কনসুলেটের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন পেমা। এরপর ভারতীয় আধিকারিকরা হস্তক্ষেপে তাঁকে চিনের শহর ছাড়ার অনুমতি দেওয়া হয়।

পেমা সঙ্গে যে ধরনের আচরণ করা হয়েছে, তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ঊর্ধ্বতন আধিকারিকদের চিঠি পাঠিয়েছেন তিনি। এই ধরনের আচরণ ‘ভারতের সার্বভৌমত্ব এবং অরুণাচল প্রদেশের নাগরিকদের প্রতি সরাসরি অপমান’ বলে উল্লেখ করেছেন ওই তরুণী। ভারত সরকারকে এই বিষয়টি বেজিংয়ের কাছে তুলে ধরার আবেদন জানিয়েছেন পেমা। সেই সঙ্গে ইমিগ্রেশন আধিকারিকদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপের দাবিও জানিয়েছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *