প্রয়াত ধর্মেন্দ্র Dwell Replace: ‘যুগাবসান’, শোকপ্রকাশ নরেন্দ্র মোদির

প্রয়াত ধর্মেন্দ্র Dwell Replace: ‘যুগাবসান’, শোকপ্রকাশ নরেন্দ্র মোদির

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১১ নভেম্বর। আচমকাই সোশাল পাড়া উত্তাল হয় ধর্মেন্দ্রর মৃত্যুগুঞ্জনে। তবে পরিবারের তরফে সেই গুঞ্জন নস্যাৎ করে কিংবদন্তি অভিনেতাকে হাসপাতাল থেকে বাড়ি ফেরানো হয়। এবার তেরো দিনের ব্যবধানে সোমবার দুপুরে ভিলে পার্লে শ্মশানে আচমকাই দেওল পরিবারের সদস্য এবং অমিতাভ বচ্চন, আমির খান, সলমন খানদের উপস্থিতিতে বলিউডের হি-ম্যানের মৃত্যুশঙ্কা দানা বেঁধেছে! এককথায় ধর্মেন্দ্রকে নিয়ে চূড়ান্ত সাসপেন্স বহাল। এমতাবস্থায় দেওল পরিবারের সদস্যরা মুখ না খুললেও শোকপ্রকাশ করেন করণ জোহর, নীতিন গড়করি-সহ একাধিক ব্যক্তিত্ব। জল্পনায় সিলমোহর বসল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোকবার্তা।  

২. ৫০- ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকপ্রকাশ নরেন্দ্র মোদির। 

২.৩০- সংবাদ সংস্থা আইএএনএস-এর তরফে ধর্মেন্দ্রর মুত্যুর খবরে সিলমোহর বসানো হয়।

২,২৫- ভিলে পার্লে শ্মশানে সম্পন্ন ধর্মেন্দ্রর শেষকৃত্য। 

২.১৫- ভিলে পার্লে শ্মশানে বিধ্বস্ত হেমা মালিনি। চোখে জল সাংসদ-অভিনেত্রীর।

২.১০- ভিলে পার্লে শ্মশানে দেওল পরিবারের সদস্যরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *