Arrested | লুকোচুরি শেষে পুলিশের জালে দিল্লির স্বঘোষিত বাবা স্বামী চৈতন্যানন্দ

Arrested | লুকোচুরি শেষে পুলিশের জালে দিল্লির স্বঘোষিত বাবা স্বামী চৈতন্যানন্দ

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে ধরা পড়ল দিল্লির স্বঘোষিত বাবা স্বামী চৈতন্যানন্দ (Swami Chaitanya Nanda)। কয়েকদিনের লুকোচুরি শেষে রবিবার ভোর ৩টা নাগাদ আগ্রায় একটি হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করল পুলিশ।

তাঁর বিরুদ্ধে ১৭ জন ছাত্রীকে যৌন হেনস্থা সহ একাধিক অভিযোগ রয়েছে। তাঁর ভলভো গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গাড়িতে নকল নম্বর প্লেট লাগানো ছিল।

৬২ বছর বয়সি ওই স্বঘোষিত ধর্মগুরু দিল্লির বসন্ত কুঞ্জের শ্রী শারদা ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্ট-রিসার্চের ডিরেক্টর। চৈতন্যানন্দর বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর থেকেই পলাতক ছিলেন তিনি। যৌন হেনস্থার পাশাপাশি তাঁর বিরুদ্ধে প্রতিষ্ঠানের অর্থ তছরূপের অভিযোগও উঠেছে।

শ্রী শৃঙ্গেরি মঠ প্রশাসনেরও ডিরেক্টর পদে ছিলেন ওই স্বঘোষিত ধর্মগুরু। ওই ট্রাস্টের টাকা অপব্যবহারের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

প্রায় দুই মাস ধরে পলাতক ছিলেন ওই ধর্মগুরু। তাঁর বিরুদ্ধে লুকআউট সার্কুলার (Lookout Round) জারি করা হয়।

শৃঙ্গেরি মঠের তরফে পেশ করা একটি বিবৃতিতে বলা হয়েছে ‘স্বামী চৈতন্যানন্দ সরস্বতী এমন কিছু কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন যা বেআইনি। এজন্য আমরা তাঁর সঙ্গে সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করেছি।

শুক্রবার, দিল্লির একটি আদালত শ্রী শৃঙ্গেরি মঠ প্রশাসনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে আর্থিক অনিয়ম মামলায় পার্থসারথির আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়।

এছাড়াও তাঁর ভিন্ন নামে একটি জাল পাসপোর্টও (passport) তৈরি করার অভিযোগ রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *