Nachiketa Chakraborty | হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নচিকেতা, সোশ্যাল মিডিয়া পোস্টে কী লিখলেন গায়ক?

Nachiketa Chakraborty | হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নচিকেতা, সোশ্যাল মিডিয়া পোস্টে কী লিখলেন গায়ক?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বুকে অস্বস্তি, শ্বাসকষ্ট নিয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তবে আগের চেয়ে এখন অনেকটাই সুস্থ রয়েছেন গায়ক। শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ছবি পোস্ট করেছেন গায়ক। ছবিতে ঠোঁটে স্মিত হাসি নিয়ে চিকিৎসকদের মাঝে দাঁড়িয়ে নচিকেতা। ক্যাপশনে লেখা, ‘অবশেষে খাঁচা ভেঙে…’।

 

সম্প্রতি, বুকে অস্বস্তি, শ্বাসকষ্ট নিয়ে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় নচিকেতাকে। চিকিৎসকরা পরীক্ষার পর জানান, গায়কের হার্টে ব্লকেজ রয়েছে। এরপরই দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবারের সম্মতিতে তাঁর হৃদপিণ্ডে দু’টি স্টেন্ট বসানো হয়েছে। হাসপাতালে সংগীতশিল্পীকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। নচিকেতার দ্রুত সুস্থতা কামনা করেন। চিকিৎসকের মতে, আগামী সপ্তাহ থেকেই হয়তো মঞ্চে ফিরবেন গায়ক। তবে এবার থেকে শরীরের বাড়তি যত্ন নিতে হবে তাঁকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *