Anganwadi Middle Protest | অঙ্গনওয়াড়িতে ডিম অমিল! বালুরঘাটের করিমগুটিনে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

Anganwadi Middle Protest | অঙ্গনওয়াড়িতে ডিম অমিল! বালুরঘাটের করিমগুটিনে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


পতিরাম: শিশুদের নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়ার সরকারি নির্দেশ থাকলেও, দীর্ঘ দিন ধরে ডিম না দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়াল বালুরঘাট (Balurghat) ব্লকের করিমগুটিন এলাকায়। সোমবার এই ঘটনার প্রতিবাদে সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় অভিভাবক ও গ্রামবাসীরা (Anganwadi Middle Protest)

বিক্ষোভকারীদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশুদের পাতে নিয়মিত ডিম দেওয়ার কথা থাকলেও দীর্ঘ দিন ধরে তা দেওয়া হচ্ছে না। বারবার মৌখিকভাবে অভিযোগ জানানো সত্ত্বেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। ফলে শিশুদের সঠিক পুষ্টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাঁদের দাবি, সরকারি বরাদ্দের খাবার কোথায় যাচ্ছে, তা প্রশাসনকে খতিয়ে দেখতে হবে।

সোমবার সকালে গ্রামবাসীরা একজোট হয়ে কেন্দ্রের সামনে বিক্ষোভ শুরু করলে কিছু সময়ের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার ঘটনাস্থলে পৌঁছান এবং বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমাধানের আশ্বাস দেন। তাঁর আশ্বাসের ভিত্তিতেই সাময়িকভাবে বিক্ষোভ তুলে নেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন ডিম দেওয়া বন্ধ ছিল এবং এর পিছনে কার গাফিলতি রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন করিমগুটিন এলাকার বাসিন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *