BJP | ৪৬ বছরের জেদ পূরণ! বাংলায় বিজেপি আসতেই চুল-দাড়ি কাটলেন গাজোলের ৭৫ বছরের অতুল বিশ্বাস

BJP | ৪৬ বছরের জেদ পূরণ! বাংলায় বিজেপি আসতেই চুল-দাড়ি কাটলেন গাজোলের ৭৫ বছরের অতুল বিশ্বাস

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


গাজোল: রাজনীতিতে নিষ্ঠা আর জেদের এক অনন্য নজির সৃষ্টি করলেন গাজোলের (Gazol) প্রবীণ বিজেপি কর্মী অতুল চন্দ্র বিশ্বাস (Atul Chandra Biswas)। দীর্ঘ ৪৬ বছর পর নিজের করা কঠিন প্রতিজ্ঞা ভাঙলেন তিনি। রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হতেই সোমবার ঘটা করে মস্তক মুণ্ডন ও দাড়ি কাটলেন ৭৫ বছর বয়সী এই প্রবীণ। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে গাজোলের মশালদিঘি গ্রামে রীতিমতো উৎসবের মেজাজ তৈরি হয়।

আশির দশকের শুরু থেকেই বিজেপির একনিষ্ঠ কর্মী অতুল বাবু। পেশায় চা বিক্রেতা অতুল চন্দ্র বিশ্বাস জানান, সেই সময় এলাকায় বিজেপির কোনও অস্তিত্ব ছিল না বললেই চলে। আহোরা বুথে পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়ে তিনি মাত্র সাতটি ভোট পেয়েছিলেন। সেই সময় রাজনৈতিক মহলের ব্যঙ্গ-বিদ্রুপের জবাবে তিনি প্রতিজ্ঞা করেছিলেন— যতদিন না রাজ্যে বিজেপি (BJP) ক্ষমতায় আসবে, ততদিন তিনি চুল-দাড়ি কাটবেন না। অবশেষে সাড়ে চার দশক পর তাঁর সেই আশা পূর্ণ হয়েছে।

এদিন গ্রামবাসীদের সামনে ক্ষৌরকার ঈশ্বর প্রামাণিক তাঁর মস্তক মুণ্ডন ও দাড়ি কাটেন। এরপর বিজেপি নেতাদের উপস্থিতিতে তাঁকে দুধ ও গঙ্গাজল দিয়ে স্নান করানো হয়। দলের পক্ষ থেকে তাঁকে পরানো হয় নতুন বস্ত্র এবং জানানো হয় বিশেষ সংবর্ধনা। কর্মসূচিতে উপস্থিত বিজেপি নেতা চিত্তরঞ্জন বিশ্বাস বলেন, “যখন কেউ পতাকা ধরার ছিল না, তখন থেকে অতুল বাবু দল করছেন। তাঁর এই ত্যাগ আজ সার্থক।”

দীর্ঘ ৪৬ বছর পর নিজের পুরনো চেহারায় ফিরে অতুল বাবু আবেগপ্রবণ হয়ে বলেন, “আজ আমি ভীষণ খুশি। আমার দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে।” এই আনন্দ ভাগ করে নিতে এদিন মশালদিঘি বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ মানুষ ও পথচলতিদের মধ্যে লাড্ডু বিতরণ করেন বিজেপি কর্মীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *