Anemia | ওষুধেও কমছে না রক্তাল্পতা? কোথায় ভুল হচ্ছে, জেনে নিন হিমোগ্লোবিন বাড়ানোর ঘরোয়া উপায়

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রক্তাল্পতা বা অ্যানিমিয়া (Anemia) দেখা দিলেই বেশিরভাগ মানুষ চিকিৎসকের পরামর্শ ছাড়াই আয়রন ট্যাবলেট খেতে শুরু করেন। কিন্তু রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ার একমাত্র কারণ কি শুধুই আয়রনের ঘাটতি? বিশেষজ্ঞরা বলছেন, সব রক্তাল্পতা আয়রনের অভাবে হয় না। এটি একটি উপসর্গ মাত্র, যা নানা অভ্যন্তরীণ রোগের কারণেও হতে পারে। অনেক সময় শরীরে পুষ্টিকর উপাদান প্রবেশ করলেও তা সঠিকভাবে শোষিত হয় না। ফলে কাঙ্ক্ষিত ফল মেলে না। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া বন্ধ করে সবার আগে ডায়েটে নজর দেওয়া জরুরি।

নিউট্রিশনাল অ্যানিমিয়া মূলত ফলিক অ্যাসিড, ফোলেট ও ভিটামিন বি১২-এর ঘাটতির কারণে ঘটে। এই পুষ্টির ঘাটতি মেটাতে ও আয়রনের শোষণ বাড়াতে দৈনন্দিন খাদ্যতালিকায় কিছু পরিবর্তন আনা দরকার।

প্রাতরাশে রাখুন কিশমিশ, অ্যাপ্রিকট, কাজু ও কাঠবাদামের মতো ড্রাই ফ্রুটস। এগুলিতে থাকা ভিটামিন সি শরীরকে দ্রুত আয়রন শুষে নিতে সাহায্য করে। পাশাপাশি পালং শাক ও ব্রকলি পাতে রাখুন। ব্রকলিতে আয়রনের পাশাপাশি ভিটামিন এ, সি, বি কমপ্লেক্স, ফলিক অ্যাসিড ও ম্যাগনেশিয়াম থাকায় এটি রক্তাল্পতা দূর করতে অত্যন্ত কার্যকরী।

ডাল ও বিন জাতীয় খাবার যেমন সেদ্ধ ছোলা খাদ্যতালিকায় রাখুন। এক কাপ ছোলাতেই ৩ থেকে ৫ মিলিগ্রাম আয়রন মেলে। তবে মনে রাখবেন, শরীরে পর্যাপ্ত ভিটামিন সি না থাকলে আয়রন সঠিকভাবে শোষিত হয় না। তাই পাতিলেবু, আম, পেয়ারা ও আপেলের মতো ভিটামিন সি সমৃদ্ধ ফল নিয়মিত খাওয়া বাধ্যতামূলক।

সঠিক খাদ্যাভ্যাস ও পুষ্টিকর ডায়েটই পারে ওষুধের পাশাপাশি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক রাখতে। তবে সমস্যা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *