Dooars | গুড ফ্রাইডের আগে ডুয়ার্সের চার্চগুলিতে প্রস্তুতি তুঙ্গে

Dooars | গুড ফ্রাইডের আগে ডুয়ার্সের চার্চগুলিতে প্রস্তুতি তুঙ্গে

শিক্ষা
Spread the love


নাগারাকাটা: শুক্রবার গুড ফ্রাইডে (Good Friday)। তার আগে ডুয়ার্সের (Dooars) ছোট-বড় সমস্ত চার্চে (Church) প্রস্তুতি তুঙ্গে। বৃহস্পতিবার ধর্মীয় রীতি মেনে ইস্টার থার্সডে পালিত হয়। আয়োজন করা হয় যীশু পুজো ও প্রার্থনার। নিয়ম অনুযায়ী ১২ জন খ্রীষ্ট ধর্মাবলম্বীর পা ধুঁইয়ে দেওয়ার পর চুম্বন করেন ফাদাররা। ডুয়ার্সের শতাব্দী প্রাচীন চম্পাগুড়ির সেক্রেট হার্ট চার্চে ফাদার সমীর তিরকি, ফাদার ভিক্টর টিগ্গা, ফাদার ফান্সিস জেভিয়ার বরা ওই রীতিটি পালন করেন। এর মূল উদ্দেশ্য যীশুর আদর্শ অনুসরণ করে ভক্তের প্রতি ঈশ্বরের সমপর্ণ ও সেবার বার্তা প্রদান। ক্রুশবিদ্ধ হওয়ার আগের দিন যীশু তাঁর ১২ জন অনুগামীকে এভাবেই পা ধুঁইয়ে দিয়েছিলেন।

ফাদার সমীর তিরকি বলেন, ‘শুক্রবার দুপুর দুটো থেকে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। ওই সময় প্রভুকে ক্রুশবিদ্ধ করা হয়। নাটকের মাধ্যমে সেই কাহিনী ফুটিয়ে তোলা হবে। এরপর শনি ও রবিবার হবে ইস্টার স্যাটারডে ও ইস্টার সানডে-র মতো অনুষ্ঠানগুলি। শেষের দিনটি প্রভুর ফের বেঁচে ওঠার পালা।’ ওই চার্চের সম্পাদক ও নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই সমস্ত চার্চে প্রার্থনা শুরু হয়। খ্রীষ্ট ধর্মাবলম্বীদের কাছে মানব সেবাই যে পরম ব্রত সেই আদর্শকে স্মরণ করিয়ে দেওয়ার দিন হল ইস্টার থার্সডে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *