Aluminium Foil | খাবার তাজা রাখতে ফয়েল পেপারে মুড়ছেন? অজান্তেই ডেকে আনছেন না তো পেটের রোগ!

Aluminium Foil | খাবার তাজা রাখতে ফয়েল পেপারে মুড়ছেন? অজান্তেই ডেকে আনছেন না তো পেটের রোগ!

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রান্নাঘরের একটি অত্যন্ত পরিচিত উপাদান হলো অ্যালুমিনিয়াম ফয়েল (Aluminium Foil)। বেঁচে যাওয়া খাবার ঢেকে রাখা কিংবা টিফিনে খাবার গরম রাখার জন্য বহু পরিবারে এর রূপোলি কাগজের ওপর অগাধ ভরসা। তবে অসাবধানতাবশত ভুল খাবারে এই ফয়েল ব্যবহার করলে তা স্বাস্থ্যের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। খাদ্যের রাসায়নিক পরিবর্তন ঘটে পেটের মারাত্মক সমস্যা তৈরি হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, অ্যাসিডিক বা টক জাতীয় খাবারে ভুলেও অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করা উচিত নয়। পাতিলেবু, কমলালেবু, আঙুর, টমেটো সস, আচার কিংবা ভিনেগার দেওয়া খাবারে সাইট্রিক অ্যাসিড থাকে। এই অ্যাসিড অ্যালুমিনিয়ামের সংস্পর্শে এলে রাসায়নিক বিক্রিয়া ঘটে, যা খাদ্যের স্বাদ নষ্ট করার পাশাপাশি পেটের সমস্যা বাড়ায়।

একইভাবে অতিরিক্ত নোনতা খাবার ও চিজ ফয়েলে ঢেকে রাখা বিপজ্জনক। যদি রাখতেই হয়, তবে ফয়েলে ছোট ছোট ছিদ্র করে রাখা ভালো। এছাড়া গরম খাবার সরাসরি ফয়েলে মুড়লে বাষ্প জমে জল তৈরি হয়। সেই জমা জল থেকে ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটার আশঙ্কা থাকে, যা সরাসরি পেটে সংক্রমণ ঘটায়। তাই খাবার কিছুটা ঠান্ডা করে তবেই ফয়েলে মোড়া উচিত।

অনেকে আবার বেকড আলু অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে রাখেন, যা স্বাস্থ্যের জন্য মোটেও উপযুক্ত নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— মাইক্রোওয়েভ ওভেনে কখনোই অ্যালুমিনিয়াম ফয়েল সমেত খাবার দেওয়া উচিত নয়। এতে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই স্বাস্থ্যঝুঁকি এড়াতে মাইক্রোওয়েভ-প্রুফ কাচ বা সিরামিকের পাত্র ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *