Ajit Pawar | রাষ্ট্রীয় সম্মানে বিদায় অজিত পাওয়ারকে, শেষ শ্রদ্ধা অমিত শা-ফড়নবিশদের

Ajit Pawar | রাষ্ট্রীয় সম্মানে বিদায় অজিত পাওয়ারকে, শেষ শ্রদ্ধা অমিত শা-ফড়নবিশদের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চিরঘুমে মহারাষ্ট্র রাজনীতির প্রভাবশালী মুখ তথা এনসিপি (NCP) নেতা অজিত পাওয়ার (Ajit Pawar)। বৃহস্পতিবার বারামতীতে (Baramati) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এদিন শোকাতুর পরিবার, সতীর্থ রাজনীতিক এবং হাজার হাজার অনুগামীর উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশে বিদায় জানানো হয় জননেতাকে।

বুধবার সকালে বারামতী বিমানবন্দরের কাছে এক মর্মান্তিক চার্টার্ড বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় ৬৬ বছর বয়সি অজিত পাওয়ারের। এদিন তাঁর মরদেহ জাতীয় পতাকায় মুড়ে পৈতৃক গ্রাম কাটেওয়াড়ি থেকে বারামতীতে আনা হয়। মিছিলে শামিল হওয়া জনতা ‘অজিত দাদা অমর রহে’ এবং ‘অজিত দাদা ফিরে এসো’ স্লোগানে আকাশ-বাতাস মুখরিত করে তোলেন। বাবার শেষকৃত্যের রীতি পালন করেন তাঁর দুই ছেলে পার্থ এবং জয় পাওয়ার।

প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে এদিন বারামতীতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। এছাড়াও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, এমএনএস প্রধান রাজ ঠাকরে এবং অভিনেতা রীতেশ দেশমুখ উপস্থিত থেকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। অজিত পাওয়ারের স্ত্রী তথা রাজ্যসভার সাংসদ সুনেত্রা পাওয়ার এবং পরিবারের অন্যান্য সদস্যদের সান্ত্বনা জানান বিশিষ্টরা।

উল্লেখ্য, লিয়ারজেট বিমানটি অবতরণের ঠিক আগেই ভেঙে পড়ে। দুর্ঘটনায় অজিত পাওয়ার ছাড়াও প্রাণ হারিয়েছেন অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন সুমিত কাপুর, কো-পাইলট শাম্ভবী পাঠক, নিরাপত্তা আধিকারিক বিদীপ যাদব এবং বিমানসেবিকা পিঙ্কি মালি। পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় ইতিপূর্বেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা (ADR) রুজু করা হয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনের অবসান ঘটিয়ে দাদার বিদায় মহারাষ্ট্রের রাজনীতিতে এক বিশাল শূন্যতার সৃষ্টি করল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *