Abhishek Banerjee | সুন্দরবনের সমকামী দম্পতিকে শুভেচ্ছা অভিষেকের! সংবর্ধনা দিল তৃণমূল, নেপথ্যে রাজনীতির অঙ্ক?

Abhishek Banerjee | সুন্দরবনের সমকামী দম্পতিকে শুভেচ্ছা অভিষেকের! সংবর্ধনা দিল তৃণমূল, নেপথ্যে রাজনীতির অঙ্ক?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সমলিঙ্গ প্রেম, বিবাহ নিয়ে সামাজিক ছুতমার্গকে উপেক্ষা করেই সাহসী পদক্ষেপ নিয়েছেন সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের দুই তরুণী রিয়া সর্দার এবং রাখী নস্কর। গত সপ্তাহেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা। রিয়া ও রাখীর সমলিঙ্গ বিবাহে (Identical intercourse marriage) বাঁধা হয়ে দাঁড়াননি গ্রামবাসীও। আর এবার নববিবাহিত যুগলকে শুভেচ্ছা জানালেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

সোমবার সকালে রিয়া ও রাখীকে সংবর্ধনা জানাতে কুলতলিতে এক সভার আয়োজন করা হয়েছিল তৃণমূলের তরফে (TMC)। সেখানেই ফোনে দুই তরুণীকে কুর্নিশ জানান অভিষেক। তিনি বলেন, ‘সুন্দরবনের মাটিতে এক অনন্য ইতিহাস রচিত হয়েছে। আমাদের সমাজের চেনা ছকের বাইরে গিয়ে ভালোবাসার সত্যিকারের অর্থকে সামনে এনেছেন রিয়া ও রাখী। তাঁরা প্রমাণ করেছেন, ভালোবাসা কখনও কোনও বন্ধনে বা কোনও সীমারেখার মধ্যে আটকে থাকে না। ভালোবাসা কোনও বাধা মানে না। না ধর্মের, না লিঙ্গের, না জাতির, না সমাজের, না নিয়মের।’ তিনি আরও বলেন, ‘ওঁরা দুজনেই জানত এই পথ সহজ হবে না। সমাজ থেকে বাধা আসবে। তবুও ওঁরা একসঙ্গে থাকার লড়াই থেকে পিছিয়ে যায়নি। আমি ওঁদের কুর্নিশ জানাই। আর যে গ্রামবাসী ওঁদের এই সাহস জুগিয়েছেন তাঁদেরও শুভেচ্ছা জানাই।’

এরপরই অভিষেকের সংযোজন, ‘রিয়া এবং রাখীর সাহস, একে অপরের প্রতি শ্রদ্ধা, নিষ্ঠা এবং ভালোবাসা আগামী কয়েক প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁরা গোটা সমাজকে বুঝিয়ে দিয়েছেন, ভালোবাসা মানেই মানবতা এবং মানবতাই হল সমাজের আসল পরিচয়।’

তবে সুন্দরবনের নববিবাহিত এই যুগলকে শুভেচ্ছা জানানোর পেছনেও রয়েছে রাজনীতির অঙ্ক। সমলিঙ্গ বিবাহ নিয়ে এদিন তৃণমূল নিজের অবস্থান স্পষ্ট করেছে। তবে অন্যদিকে, বিজেপির এই বিষয়ে অবস্থান প্রায় উলটো। বিজেপি সদস্যদের সমলিঙ্গ বিবাহের বিরুদ্ধেও কথা বলতে দেখা গিয়েছে। তাছাড়া ভারতে সমলিঙ্গ বিবাহ ‘অপরাধ’ না হলেও এখনও আইনি অনুমতি মেলেনি। সেই জায়গায় দাঁড়িয়ে সকলের সামনে রিয়া ও রাখীর পাশে দাঁড়ালেন অভিষেক। ভালোবাসায় ধর্ম, জাতি বা লিঙ্গ যে কোনও প্রতিকূলতা তৈরি করতে পারে না, সেটাই তুলে ধরে এবিষয়ে দলের অবস্থানও বুঝিয়ে দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *